ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অক্টোবরে ২ দশমিক ৮৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা  জুলাই-অক্টোবরে রপ্তানি আয় ১৭ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ টানা সাত মাস ৫ শতাংশের নিচে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি পোশাক খাতে অস্থিরতা চলতে থাকলে ক্রয়াদেশ কমার আশঙ্কা রপ্তানিকারকদের প্রবাসীদের অ্যাকাউন্ট খোলায় এনআইডির বাধ্যবাধকতা শিথিল ও ঋণসীমা বাড়ানোর প্রস্তাব ব্যাংক এমডিদের চ্যালেঞ্জের মধ্যেও তৈরি পোশাকের ব্যবসা বাড়ছে, তবে মজুরি সবচেয়ে কম বাংলাদেশে মজুরি বোর্ড গঠনের তিন দিন পার হচ্ছে, সভা ডাকার কোনো উদ্যোগ নেই মুকেশ আম্বানি এখন এশিয়ার সেরা ধনী, সম্পদ কত বাড়ল ‘বাংলা কিউআর’ কোডে ব্যক্তিপর্যায়ে লেনদেন, যেভাবে পাবেন নিজের কোড এলপিজির নতুন দাম নির্ধারণ, ১২ কেজির সিলিন্ডার বেড়ে ২২৩ টাকা

সৌদির প্রতি মিশরের সামরিক সমর্থন ‘যুদ্ধ ঘোষণার শামিল’: হুতি

  • আপডেট সময় : ০২:৫৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

সৌদি আরবকে সমর্থন করার বিষয়ে মিশরীয় পার্লামেন্টের সিদ্ধান্ত ইয়েমেনের বিরুদ্ধে একটি ‘যুদ্ধ ঘোষণার’ শামিল বলে মন্তব্য করেছেন হুতি গোষ্ঠীর একজন কর্মকর্তা। মঙ্গলবার (২৭ অক্টোবর) এ মন্তব্য করেন তিনি।

মিশরের পার্লামেন্ট, যারা মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে বলে জানিয়েছে, সোমবার সৌদি আরবকে রক্ষায় সহায়তা করার জন্য মিশরীয় সামরিক বাহিনীকে অনুমোদন দেয়। সৌদি আরব কায়রোর একটি প্রধান আর্থিক ও রাজনৈতিক অংশীদারও।

সংবাদ সংস্থা এএফপি-এর বরাতে বিভিন্ন গণমাধ্যমের দেয়া তথ্য অনুযায়ী, হুতিদের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আলী আল-হুতি টেলিগ্রামে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেছেন।

প্রতিবেদন অনুসারে, টেলিগ্রামে দেওয়া পোস্টে তিনি বলেছেন, “এটি সত্যিই বিস্ময়কর যে, যখন এই ব্যক্তিরা তথাকথিত ‘আঞ্চলিক শান্তি’ নিয়ে আলোচনার জন্য যাচ্ছেন, ঠিক তখনই মিশর ও তাদের পার্লামেন্ট সৌদি আরবকে সুরক্ষার নামে সমর্থন ঘোষণা করছে, আর এর মাধ্যমে তারা ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে।’

সোমবার তেহরানে ‘মক্কা জোট’-ভুক্ত দেশগুলোর প্রতিনিধি এবং ইরানি কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকের পর মোহাম্মদ আলী আল-হুতি এই মন্তব্য করেন। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান মোহসেন রেজায়ির সঙ্গে আয়োজিত এই আলোচনায় সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির এবং তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন অংশ নেন।

সূত্র: টাইমস নাউ

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

অক্টোবরে ২ দশমিক ৮৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা 

সৌদির প্রতি মিশরের সামরিক সমর্থন ‘যুদ্ধ ঘোষণার শামিল’: হুতি

আপডেট সময় : ০২:৫৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬