ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অক্টোবরে ২ দশমিক ৮৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা  জুলাই-অক্টোবরে রপ্তানি আয় ১৭ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ টানা সাত মাস ৫ শতাংশের নিচে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি পোশাক খাতে অস্থিরতা চলতে থাকলে ক্রয়াদেশ কমার আশঙ্কা রপ্তানিকারকদের প্রবাসীদের অ্যাকাউন্ট খোলায় এনআইডির বাধ্যবাধকতা শিথিল ও ঋণসীমা বাড়ানোর প্রস্তাব ব্যাংক এমডিদের চ্যালেঞ্জের মধ্যেও তৈরি পোশাকের ব্যবসা বাড়ছে, তবে মজুরি সবচেয়ে কম বাংলাদেশে মজুরি বোর্ড গঠনের তিন দিন পার হচ্ছে, সভা ডাকার কোনো উদ্যোগ নেই মুকেশ আম্বানি এখন এশিয়ার সেরা ধনী, সম্পদ কত বাড়ল ‘বাংলা কিউআর’ কোডে ব্যক্তিপর্যায়ে লেনদেন, যেভাবে পাবেন নিজের কোড এলপিজির নতুন দাম নির্ধারণ, ১২ কেজির সিলিন্ডার বেড়ে ২২৩ টাকা

ইরানে নতুন হামলার আশঙ্কার মধ্যে পেন্টাগনের শীর্ষ সামরিক পরিকল্পনাকারী বরখাস্ত

  • আপডেট সময় : ০৭:৫০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

পেন্টাগনের শীর্ষ সামরিক পরিকল্পনাবিদ লেফটেন্যান্ট জেনারেল ব্রেট সিলভিয়াকে বরখাস্ত করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। প্রতিরক্ষা দফতরের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। খবর টাইমস অব ইসরাইলের।

আট মাস ধরে চলা যুদ্ধের মধ্যে ইরানে নতুন করে হামলার বিষয়টি যখন বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, তখনই এ সিদ্ধান্ত নেয়া হলো।

বরখাস্ত হওয়া সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ব্রেট সিলভিয়া জয়েন্ট চিফস অব স্টাফের কৌশল, পরিকল্পনা ও নীতিবিষয়ক বিভাগের প্রধান ছিলেন। সামরিক মহলে এ পদটি ‘জে৫’ নামে পরিচিত। 

হেগসেথের আমলে এ পদ থেকে সরিয়ে দেয়া দ্বিতীয় জেনারেল তিনি। এর আগে সিলভিয়ার পূর্বসূরি লেফটেন্যান্ট জেনারেল জোসেফ ম্যাকগিকে গত বছরের অক্টোবরে অবসরে যেতে বাধ্য করা হয়েছিল।

নাম প্রকাশ না করার শর্তে প্রতিরক্ষা দফতরের ওই কর্মকর্তা জানান, সিলভিয়ার স্থলাভিষিক্ত হিসেবে আপাতত কাউকে নিয়োগ দেয়া হবে না। বরখাস্তের কারণও তাকে জানানো হয়নি।

জয়েন্ট স্টাফের এক মুখপাত্র বলেন, ‘আমাদের দেশের জন্য ৩২ বছরের গৌরবময় সেবার জন্য চেয়ারম্যান, জয়েন্ট স্টাফ এবং জয়েন্ট ফোর্স লেফটেন্যান্ট জেনারেল ব্রেট সিলভিয়া ও তার পরিবারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছে। আমরা তার ও তার পরিবারের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।’

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

অক্টোবরে ২ দশমিক ৮৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা 

ইরানে নতুন হামলার আশঙ্কার মধ্যে পেন্টাগনের শীর্ষ সামরিক পরিকল্পনাকারী বরখাস্ত

আপডেট সময় : ০৭:৫০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬