ঢাকা ১০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অক্টোবরে ২ দশমিক ৮৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা  জুলাই-অক্টোবরে রপ্তানি আয় ১৭ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ টানা সাত মাস ৫ শতাংশের নিচে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি পোশাক খাতে অস্থিরতা চলতে থাকলে ক্রয়াদেশ কমার আশঙ্কা রপ্তানিকারকদের প্রবাসীদের অ্যাকাউন্ট খোলায় এনআইডির বাধ্যবাধকতা শিথিল ও ঋণসীমা বাড়ানোর প্রস্তাব ব্যাংক এমডিদের চ্যালেঞ্জের মধ্যেও তৈরি পোশাকের ব্যবসা বাড়ছে, তবে মজুরি সবচেয়ে কম বাংলাদেশে মজুরি বোর্ড গঠনের তিন দিন পার হচ্ছে, সভা ডাকার কোনো উদ্যোগ নেই মুকেশ আম্বানি এখন এশিয়ার সেরা ধনী, সম্পদ কত বাড়ল ‘বাংলা কিউআর’ কোডে ব্যক্তিপর্যায়ে লেনদেন, যেভাবে পাবেন নিজের কোড এলপিজির নতুন দাম নির্ধারণ, ১২ কেজির সিলিন্ডার বেড়ে ২২৩ টাকা

বিনা জামানতে দেয়া হবে ২০ লাখ টাকা, ৫৬ জেলার তরুণ উদ্যোক্তাদের আবেদন শুরু

  • আপডেট সময় : ১০:৪৭:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

দেশে স্বাবলম্বী উদ্যোক্তা তৈরি ও তরুণদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে বাংলাদেশ ব্যাংক নিয়ে এসেছে ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি— উদ্যোগ (UDYOG)’। এই প্রকল্পের আওতায় তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ইতোমধ্যে প্রথম পর্যায়ে ৮টি জেলার আবেদন জমা নেয়া হয়েছে। রোববার (১ নভেম্বর) থেকে দ্বিতীয় পর্যায়ে অবশিষ্ট ৫৬টি জেলার তরুণ উদ্যোক্তাদের আবেদন নেয়া শুরু হয়েছে।

‘উদ্যোগ’ প্রকল্পের আওতায় তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন করা হবে। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা হবে ঋণ। আর ঋণের সমপরিমাণ অর্থ অর্থাৎ, সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত এককালীন অনুদান পাবেন উদ্যোক্তারা। ঋণ ও অনুদানের অর্থ একইসঙ্গে এককালীন দেয়া হবে।

দেশের প্রতিটি প্রান্তিক ও উপজেলা পর্যায়ে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় তরুণদের খুঁজে বের করে অর্থায়ন ও সহায়তা প্রদানই এই কর্মসূচির মূল লক্ষ্য। গত ১৩ সেপ্টেম্বর উপজেলা পর্যায়ে তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্প সংক্রান্ত নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক।

আগ্রহী তরুণ উদ্যোক্তারা রোববার থেকে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত নির্ধারিত আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে সংশ্লিষ্ট উপজেলায় অবস্থিত যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় জমা দিতে পারবেন। এ ক্ষেত্রে আবেদন ফরম বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং তফসিলি ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

অক্টোবরে ২ দশমিক ৮৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা 

বিনা জামানতে দেয়া হবে ২০ লাখ টাকা, ৫৬ জেলার তরুণ উদ্যোক্তাদের আবেদন শুরু

আপডেট সময় : ১০:৪৭:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬