ঢাকা ০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার ১০ বছরে ৮৫০ কোটি ডলার বিনিয়োগ করবে ম্যাকডোনাল্ডস, বদলাবে মেনু ও সেবা কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন চীনের কাছে অস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছেন ট্রাম্প: মার্কিন রাষ্ট্রদূত আর্থিক অনিয়মের সন্দেহে রাকুল প্রীতদের প্রতিষ্ঠানে আয়কর দপ্তরের তল্লাশি যাঁর সঞ্চয় সবচেয়ে কম, তাঁর কাছ থেকেই নেবে অতিরিক্ত রাজস্ব দুই দিনের মধ্যে আবার কমল সোনার দাম, ভরিতে ২১৫৮ টাকা বাণিজ্য জোট আরসিইপির সদস্য হতে চায় বাংলাদেশ, লাভ কী? আবার বাড়ল তেলের দাম, ব্যারেলপ্রতি প্রায় ১০৬ ডলার ভরিতে ২১৫৮ টাকা কমল স্বর্ণের দাম

রাজধানীতে ইয়াবাসহ গ্রেপ্তার মুরগি ব্যবসায়ী

  • আপডেট সময় : ০৮:৫২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

রাজধানীর মুগদায় মুরগির ব্যবসার আড়ালে মাদক বিক্রির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দক্ষিণ মুগদা এলাকায় অভিযান চালিয়ে তার কাছ থেকে ২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তির নাম ইসহাক (৩৮)। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৮ আগস্ট) দক্ষিণ মুগদা এলাকায় অভিযান চালানো হয়। ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মো. আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক কাজী হাবিবুর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ইসহাক ঢাকার স্থায়ী বাসিন্দা। দীর্ঘদিন ধরে মুরগির ব্যবসার আড়ালে তিনি ওই এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন বলে পুলিশের কাছে তথ্য ছিল। অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় পরিদর্শক কাজী হাবিবুর রহমান বাদী হয়ে মুগদা থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার

রাজধানীতে ইয়াবাসহ গ্রেপ্তার মুরগি ব্যবসায়ী

আপডেট সময় : ০৮:৫২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬