ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবৈধ ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা সপ্তাহ শুরু হলো, কোন সূচক কোথায় আছে জেনে নিন পুঁজিবাজারে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার ভিত্তি হতে পারে মিউচুয়াল ফান্ড আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি আগামী ৪ দিনের মধ্যে আয়কর রিটার্ন দিলে পাওয়া যাবে করছাড়, পাবেন না কারা দেশের বাজারে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা সাশ্রয়ী ও দুর্যোগসহনশীল আবাসনে এডিবির ১০০ মিলিয়ন ডলারের ঋণ হাম উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু সরবরাহ চেইন স্বাভাবিক রেখে বাজার নিয়ন্ত্রণে সরকার: বাণিজ্যমন্ত্রী গ্যাস-বিদ্যুতের ঘাটতিতে চাপে পোশাক শিল্প

ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন

  • আপডেট সময় : ০৯:২৪:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও গ্রামীণ কল্যাণের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের গড়ে তোলা প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে, গত ১০ সেপ্টেম্বর ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় দেন হাইকোর্ট। ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত, আওয়ামী লীগের শাসনামলের এসব মামলা, বর্তমান বিএনপি সরকারের আমলে নিষ্পত্তির ঘটনায় আলোচনার জন্ম দিয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) খোঁজ নিয়ে জানা গেলো, ড. ইউনূসের বিরুদ্ধে কর সংক্রান্ত আরও ৩১টি মামলা হাইকোর্ট ও আপিল বিভাগে বিচারাধীন। যেখানে এনবিআরের কর দাবি প্রায় কয়েকশ কোটি টাকা। শুধু তাই নয়, শ্রম আদালত ও শ্রম অ্যাপিলেট ট্রাইব্যুনালে বিচারাধীন আরও ১৯টি মামলা।

যদিও ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুনের দাবি, মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছেন ড. ইউনূস। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের পথে হাঁটছে বর্তমান সরকার।

তবে রাষ্ট্রপক্ষ বলছে, আদালতের রায়ের বাইরে যাওয়ার সুযোগ নেই। মাসউদুর রহমানের রিপোর্ট। 

এদিকে এ বিষয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো মন্তব্য করতে রাজি হয়নি অ্যাটর্নি জেনারেল কার্যালয়। রাষ্ট্রপক্ষ বলছে, উচ্চ আদালতের রায়ের বাইরে যাওয়ার সুযোগ নেই।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

অবৈধ ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন

আপডেট সময় : ০৯:২৪:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬