ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবৈধ ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা সপ্তাহ শুরু হলো, কোন সূচক কোথায় আছে জেনে নিন পুঁজিবাজারে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার ভিত্তি হতে পারে মিউচুয়াল ফান্ড আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি আগামী ৪ দিনের মধ্যে আয়কর রিটার্ন দিলে পাওয়া যাবে করছাড়, পাবেন না কারা দেশের বাজারে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা সাশ্রয়ী ও দুর্যোগসহনশীল আবাসনে এডিবির ১০০ মিলিয়ন ডলারের ঋণ হাম উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু সরবরাহ চেইন স্বাভাবিক রেখে বাজার নিয়ন্ত্রণে সরকার: বাণিজ্যমন্ত্রী গ্যাস-বিদ্যুতের ঘাটতিতে চাপে পোশাক শিল্প

কুষ্টিয়ায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার 

  • আপডেট সময় : ১২:৩২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

কুষ্টিয়ায় ভাত খাওয়ার কথা বলে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগে এক কিশোরকে (১৩) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ( ২২ সেপ্টেম্বর) সকালে কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ঢেকিপাড়া সাঁওতা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিকেলে তাকে আদালতের মাধ্যমে সংশোধনাগারে প্রেরণ করা হয়েছে। ওই ছাত্রী ও কিশোর সম্পর্কে চাচাতো ভাই-বোন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, দুই বছর আগে ক্যানসারজনিত রোগে ওই ছাত্রীর মা মারা যাওয়ার পর থেকে সে তার দাদির কাছে থাকে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ছাত্রীর বাবা সাওতা ব্রিজের ওপর থেকে ১০ টাকা দেন এবং তা তার মেয়েকে দেয়ার জন্য নিজ বাড়িতে ওই কিশোরকে পাঠান। তখন তার মেয়ে নিজঘরে ভাত খাচ্ছিল। সেসময় ভাত খাওয়ার কথা বলে ছাত্রীকে খাটের ওপর নিয়ে ধর্ষণ করে।

পুলিশ জানায়, ভিকটিম ও আসামি সম্পর্কে চাচাতো ভাই-বোন। ঘটনাটি ধামাচাপা দিতে পারিবারিকভাবে তারা মীমাংসা করতে চেয়েছিল। তবে সোমবার পুলিশ বিষয়টি টের পেয়ে ভিকটিমককে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপর ভিকটিমের বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা করেন। মামলায় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে আসামিকে গ্রেপ্তার করে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণেন মামলায় এক কিশোরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

অবৈধ ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

কুষ্টিয়ায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার 

আপডেট সময় : ১২:৩২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬