বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে হরিণের মাংস, চামড়া ও মাথাসহ এক মাংস ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে বরগুনার পাথরঘাটা থানাধীন দক্ষিণ চরদুয়ানীর কালিয়ার খাল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি সন্দেহজনক কাঠের বোট তল্লাশি চালিয়ে ৩৫০ কেজি হরিণের মাংস, ৩টি চামড়া, ১টি মাথা ও চোরাচালান কাজে ব্যবহৃত একটি বোটসহ একজন অবৈধ মাংস ব্যবসায়ীকে আটক করা হয়।
কোস্টগার্ড আরও জানায়, জব্দকৃত আলামত ও আটককৃত আসামির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা উপজেলা বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে।


























