ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার ১০ বছরে ৮৫০ কোটি ডলার বিনিয়োগ করবে ম্যাকডোনাল্ডস, বদলাবে মেনু ও সেবা কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন চীনের কাছে অস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছেন ট্রাম্প: মার্কিন রাষ্ট্রদূত আর্থিক অনিয়মের সন্দেহে রাকুল প্রীতদের প্রতিষ্ঠানে আয়কর দপ্তরের তল্লাশি যাঁর সঞ্চয় সবচেয়ে কম, তাঁর কাছ থেকেই নেবে অতিরিক্ত রাজস্ব দুই দিনের মধ্যে আবার কমল সোনার দাম, ভরিতে ২১৫৮ টাকা বাণিজ্য জোট আরসিইপির সদস্য হতে চায় বাংলাদেশ, লাভ কী? আবার বাড়ল তেলের দাম, ব্যারেলপ্রতি প্রায় ১০৬ ডলার ভরিতে ২১৫৮ টাকা কমল স্বর্ণের দাম

ডাক্তারের চেম্বারে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু

  • আপডেট সময় : ১২:৩৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

ডাক্তারের চেম্বারে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় স্ত্রীর মৃত্যু

স্বামীর সঙ্গে ডাক্তার দেখাতে যাওয়া হলো না চায়না রানী বিশ্বাসের। ডাক্তারের চেম্বারে পৌঁছানোর আগেই ঘাতক ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন তিনি। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী বিদ্যুৎ কুমার বিশ্বাস।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কুমারগাড়া এলাকায় বিআরবি কেবলসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চায়না রানী বিশ্বাস চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রথতলা পাড়ার বাসিন্দা। তিনি বিদ্যুৎ কুমার বিশ্বাসের স্ত্রী।

বিদ্যুৎ কুমার বিশ্বাস জানান, তার স্ত্রী চায়না রানী বিশ্বাস বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। তাকে ডাক্তার দেখানোর জন্য মঙ্গলবার সকালে মোটরসাইকেলে করে কুষ্টিয়া শহরের উদ্দেশ্যে রওনা হন তারা।

শহরের প্রবেশমুখে বিআরবি কেবলসের সামনে মহাসড়কের ফোর লেনের এক পাশের কাজ শেষ না হওয়ায় অন্য যানবাহনের মতো তাদেরও বাধ্য হয়ে বিপরীত পাশের সড়ক দিয়ে যেতে হচ্ছিল। এ সময় একটি ট্রাক পেছন থেকে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুজনই আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চায়না রানী বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে। ট্রাক ও চালককে শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
 
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার

ডাক্তারের চেম্বারে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু

আপডেট সময় : ১২:৩৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬