ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অক্টোবরে ২ দশমিক ৮৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা  জুলাই-অক্টোবরে রপ্তানি আয় ১৭ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ টানা সাত মাস ৫ শতাংশের নিচে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি পোশাক খাতে অস্থিরতা চলতে থাকলে ক্রয়াদেশ কমার আশঙ্কা রপ্তানিকারকদের প্রবাসীদের অ্যাকাউন্ট খোলায় এনআইডির বাধ্যবাধকতা শিথিল ও ঋণসীমা বাড়ানোর প্রস্তাব ব্যাংক এমডিদের চ্যালেঞ্জের মধ্যেও তৈরি পোশাকের ব্যবসা বাড়ছে, তবে মজুরি সবচেয়ে কম বাংলাদেশে মজুরি বোর্ড গঠনের তিন দিন পার হচ্ছে, সভা ডাকার কোনো উদ্যোগ নেই মুকেশ আম্বানি এখন এশিয়ার সেরা ধনী, সম্পদ কত বাড়ল ‘বাংলা কিউআর’ কোডে ব্যক্তিপর্যায়ে লেনদেন, যেভাবে পাবেন নিজের কোড এলপিজির নতুন দাম নির্ধারণ, ১২ কেজির সিলিন্ডার বেড়ে ২২৩ টাকা

নেতানিয়াহুকে বিদায় করতে আরব দলগুলোকে নিয়ে ঐক্যের ডাক গোলানের

  • আপডেট সময় : ০৭:৪২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

ইসরাইলের পরবর্তী পার্লামেন্টে আরব দলগুলোকে সঙ্গে নিয়ে সরকার গঠনের আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাটস পার্টির প্রধান ইয়ার গোলান। স্থানীয় সময় বুধবার (২৮ অক্টোবর) সকালে তিনি বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ২০২৬ সালের নির্বাচনে হেরে গেছেন। তার জোট পেয়েছে প্রায় ৫৫টি আসন, আর বিরোধী জোটের আসনসংখ্যা ৬৫।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে ইসরাইলের সামরিক বাহিনীর সাবেক উপপ্রধান গোলান বলেন, ‘নেতানিয়াহু হেরে গেছেন। আমি ১২০ পর্যন্ত গুনতে জানি। ৫৫-এর চেয়ে ৬৫ বড়। ইসরাইলের গণতন্ত্র এভাবেই কাজ করে। এটাই চূড়ান্ত।’

আসনসংখ্যার হিসাবের ক্ষেত্রে আরব দলগুলোকেও বিরোধী জোটের অংশ হিসেবে বিবেচনা করেন তিনি। পোস্টে গোলান আরও লেখেন, ‘ভয় পাওয়া বন্ধ না করলে এখানে আমাদের কোনো ভবিষ্যৎ নেই… ইহুদি ভোট ও আরব ভোটের মধ্যে নেতানিয়াহু যে বর্ণবাদী বিভাজন তৈরি করেছেন, তা আর মেনে নেয়া যাবে না। তাইবেহতে ভোট দেয়া একজন ইসরাইলি নাগরিকের ভোটের মূল্য একইভাবে গিভাত শমুয়েলে ভোট দেয়া একজন ইসরাইলি নাগরিকের ভোটের সমান।’

রাআম ও জয়েন্ট লিস্টের সমর্থন নিয়ে বিরোধী জোটের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে উল্লেখ করে গোলান বলেন, ‘ইসরাইলের আরব নাগরিকদের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে পরিবর্তনের সরকার গঠনের দায়িত্ব ও সুযোগ তার জোটের রয়েছে।

গোলান দাবি করেন, বিরোধীরা জায়নবাদী সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উচিত শাস ও ইউনাইটেড তোরাহ জুডাইজমের মতো অ-জায়নবাদী অতি-রক্ষণশীল (হারেদি) দলগুলোর ১৬টি আসন বাদ দিয়ে হিসাব করা।

শেষ খবর পাওয়া পর্যন্ত  মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনের ৮৫ শতাংশ ভোট গণনা হয়েছে। এতে দেখা গেছে, নেতানিয়াহুর লিকুদ পার্টি এবং তার কট্টর ডানপন্থি ও অতি-রক্ষণশীল ইহুদি মিত্ররা ১২০ আসনের নেসেটে ৫৩টি আসন পেতে যাচ্ছে। অন্যদিকে, আইজেনকোটের ইয়াশার পার্টি ও তার জোটের অন্য তিনটি দল পেতে পারে ৪৮টি আসন। দুই নেতাই জানিয়েছেন, তারা সরকার গঠনের জন্য জোট গঠনের চেষ্টা করবেন।

এবারের ইসরাইলের নির্বাচনে সবচেয়ে বড় চমক দেখিয়েছে  আরব নেতৃত্বাধীন দলগুলো। তারা রেকর্ড ১৯টি আসন পেতে যাচ্ছে বলে আভাস পাওয়া যাচ্ছে। ফলে সরকার গঠনের ক্ষেত্রে এসব দল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে ইহুদি দলগুলোর মধ্যে মাত্র একটি ছাড়া সব দলই আরব নেতৃত্বাধীন দলগুলোর সঙ্গে কাজ না করার অঙ্গীকার করেছে।

সেনাসদস্য ও কূটনীতিকদের দেয়া ৪ লাখ ৩০ হাজার থেকে ৪ লাখ ৮০ হাজার ভোট এখনো গণনা করা হয়নি। ফলে নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ হতে আরও এক থেকে দুই দিন লাগতে পারে সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

অক্টোবরে ২ দশমিক ৮৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা 

নেতানিয়াহুকে বিদায় করতে আরব দলগুলোকে নিয়ে ঐক্যের ডাক গোলানের

আপডেট সময় : ০৭:৪২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬