ঢাকা ১১:৩০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

কোস্ট গার্ডের পৃথক অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ, ভারতীয় শাড়ি ও গাঁজা জব্দ

  • আপডেট সময় : ১০:৫৮:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামের পতেঙ্গায় কোস্ট গার্ডের পৃথক দুইটি অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ, ভারতীয় শাড়ি ও গাঁজা জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি জানান, চট্টগ্রামের পতেঙ্গা বহিনোঙ্গর বীচ এলাকায় গত সোমবার রাত ১১ টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে বাণিজ্যিক জাহাজ হতে অবৈধভাবে খালাসকৃত প্রায় ৩৮ লাখ টাকা মূল্যের ১১৮ বোতল বিদেশি মদ ও ৪৭৭ ক্যান বিয়ার জব্দ করা হয়। এ সময়, কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অপরদিকে, চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন চরপাড়া ঘাট এলাকায় একই দিন রাত ১টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম ও আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রায় ২০ লাখ টাকা মূল্যের শুল্ক ফাঁকি দিয়ে আনা ৯৩ পিস ভারতীয় শাড়ি এবং ৪ লাখ ২০ হাজার টাকা মূল্যের ১৪ কেজি গাঁজা জব্দ করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত বিদেশি মদ ও বিয়ার এর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং জব্দকৃত শাড়ি ও গাঁজা পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়।

ভয়াবহ মাদকের বিস্তার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

কোস্ট গার্ডের পৃথক অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ, ভারতীয় শাড়ি ও গাঁজা জব্দ

আপডেট সময় : ১০:৫৮:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬