কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৮০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৪ আগস্ট) ভোরে বিজিবি-১০ এর আমানগন্ডা বিওপির আদর্শ গ্রামে অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করে।
বিজিবি-১০ অধিনায়ক লে. কর্ণেল মীর আলী এজাজ জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার ভোরে চৌদ্দগ্রাম সীমান্তে আমানগন্ডা বিওপি’র টহলদল মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে আদর্শ গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজা পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য চৌদ্দগ্রাম থানায় জমা দেয়া হবে।


























