ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অক্টোবরে ২ দশমিক ৮৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা  জুলাই-অক্টোবরে রপ্তানি আয় ১৭ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ টানা সাত মাস ৫ শতাংশের নিচে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি পোশাক খাতে অস্থিরতা চলতে থাকলে ক্রয়াদেশ কমার আশঙ্কা রপ্তানিকারকদের প্রবাসীদের অ্যাকাউন্ট খোলায় এনআইডির বাধ্যবাধকতা শিথিল ও ঋণসীমা বাড়ানোর প্রস্তাব ব্যাংক এমডিদের চ্যালেঞ্জের মধ্যেও তৈরি পোশাকের ব্যবসা বাড়ছে, তবে মজুরি সবচেয়ে কম বাংলাদেশে মজুরি বোর্ড গঠনের তিন দিন পার হচ্ছে, সভা ডাকার কোনো উদ্যোগ নেই মুকেশ আম্বানি এখন এশিয়ার সেরা ধনী, সম্পদ কত বাড়ল ‘বাংলা কিউআর’ কোডে ব্যক্তিপর্যায়ে লেনদেন, যেভাবে পাবেন নিজের কোড এলপিজির নতুন দাম নির্ধারণ, ১২ কেজির সিলিন্ডার বেড়ে ২২৩ টাকা

উত্তেজনা কমাতে তেহরানে বৈঠকে বসছে ‘মক্কা প্রতিরক্ষা জোট’

  • আপডেট সময় : ০৯:৫৩:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

ইরানকে ঘিরে চলমান উত্তেজনা প্রশমনে কূটনৈতিক তৎপরতা জোরদার হচ্ছে। এর অংশ হিসেবে ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’র সদস্যদেশগুলোর প্রতিনিধিরা আজ তেহরানে ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন। আলোচনায় আঞ্চলিক উত্তেজনা কমানো, সংলাপের পথ তৈরি এবং কূটনৈতিক সমাধানের উদ্যোগকে এগিয়ে নেওয়ার বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানানো হয়েছে।

সৌদি আরবের কূটনীতিক রায়েদ ক্রিমলি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জোটের প্রতিনিধিরা ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ির সঙ্গে সাক্ষাৎ করবেন।

ক্রিমলি জানান, এই সফরটি ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’র সদস্যদেশগুলোর চলমান কূটনৈতিক প্রচেষ্টার অংশ। এর মূল লক্ষ্য চলমান সংকটে জড়িত পক্ষগুলোর মধ্যে উত্তেজনা কমানো, সংলাপের সুযোগ তৈরি এবং কূটনৈতিক সমাধানের পথ প্রশস্ত করা।

একই সঙ্গে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টাকে সমর্থন দেওয়াও এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য বলে উল্লেখ করেন তিনি।

সৌদি এই কূটনীতিক আরও বলেন, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে চুক্তিভুক্ত দেশগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ লক্ষ্য অর্জনে তারা অঞ্চলের সব দেশের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। আল জাজিরা

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

অক্টোবরে ২ দশমিক ৮৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা 

উত্তেজনা কমাতে তেহরানে বৈঠকে বসছে ‘মক্কা প্রতিরক্ষা জোট’

আপডেট সময় : ০৯:৫৩:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬