ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অক্টোবরে ২ দশমিক ৮৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা  জুলাই-অক্টোবরে রপ্তানি আয় ১৭ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ টানা সাত মাস ৫ শতাংশের নিচে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি পোশাক খাতে অস্থিরতা চলতে থাকলে ক্রয়াদেশ কমার আশঙ্কা রপ্তানিকারকদের প্রবাসীদের অ্যাকাউন্ট খোলায় এনআইডির বাধ্যবাধকতা শিথিল ও ঋণসীমা বাড়ানোর প্রস্তাব ব্যাংক এমডিদের চ্যালেঞ্জের মধ্যেও তৈরি পোশাকের ব্যবসা বাড়ছে, তবে মজুরি সবচেয়ে কম বাংলাদেশে মজুরি বোর্ড গঠনের তিন দিন পার হচ্ছে, সভা ডাকার কোনো উদ্যোগ নেই মুকেশ আম্বানি এখন এশিয়ার সেরা ধনী, সম্পদ কত বাড়ল ‘বাংলা কিউআর’ কোডে ব্যক্তিপর্যায়ে লেনদেন, যেভাবে পাবেন নিজের কোড এলপিজির নতুন দাম নির্ধারণ, ১২ কেজির সিলিন্ডার বেড়ে ২২৩ টাকা

ইরানে ‘৯৬ ঘণ্টার মধ্যে’ বড় অভিযান শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র!

  • আপডেট সময় : ১১:৩৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনী প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কাছ থেকে নির্দেশ পাওয়ার ‘৯৬ ঘণ্টার মধ্যে’ ইরানের বিরুদ্ধে নতুন এবং সম্ভবত বড় ধরনের সামরিক অভিযান শুরু করতে প্রস্তুত আছে বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তার বরাত দিয়ে এ খবর দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

সূত্রগুলো বলছে, সম্ভাব্য হামলা চালানোর মতো পর্যাপ্ত সামরিক শক্তি এখন ওই অঞ্চলে মোতায়েন রয়েছে। নতুন মার্কিন সামরিক অভিযানের পরিধি কেবল ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা’ বা স্থিতাবস্থা বজায় রাখার প্রচেষ্টার চেয়েও বিস্তৃত হতে পারে। এর আওতায় ইরানের রাডার, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং অন্যান্য সম্পদকে লক্ষ্যবস্তু করা হতে পারে।

চলতি বছরের শুরুর দিকে ট্রাম্প পূর্ণাঙ্গ সামরিক অভিযান বন্ধ করার পর থেকে পরিস্থিতি অনেকটা এমনই ছিল।

কর্মকর্তাদের একজন সিএনএন-কে বলেন, ‘এটি একটি বড় পদক্ষেপ হবে।’ সামরিক পরিকল্পনার অভ্যন্তরীণ আলোচনা সম্পর্কে অবগত অন্যান্য বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তারাও একই কথা বলছেন।

তাদের কারও কারও দাবি, ট্রাম্প যে সামরিক অভিযানের নির্দেশ দেবেন তা নিশ্চিত, প্রশ্ন কেবল এটি কখন ঘটবে।

তাদের ধারণা, এটি (হামলা) বছরের শেষ নাগাদ যেকোনো সময় ঘটতে পারে। তবে মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পরে হওয়ার আশঙ্কাই বেশি।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

অক্টোবরে ২ দশমিক ৮৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা 

ইরানে ‘৯৬ ঘণ্টার মধ্যে’ বড় অভিযান শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র!

আপডেট সময় : ১১:৩৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬