ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

১৪ বছরের সাজাপ্রাপ্ত ১৯ বছর পলাতক ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার

  • আপডেট সময় : ০৯:৩১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

চাঁদপুরের ফরিদগঞ্জ থানার ২০০৭ সালের অস্ত্র মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত ১৯ বছর ধরে পলাতক আসামি মোঃ মাসুদুল করিম ওরফে মাসুদ মিয়া ওরফে কিলার মাসুদকে (৫৫) গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাব-৩ ও র‍্যাব-৭-এর একটি যৌথ আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর ডাবলমুরিং থানাধীন পাঠানতুলী নাজমা ম্যানশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গত ১৮ আগস্ট রাত ১১টা ৫০ মিনিটে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তার কিলার মাসুদ পিচ্চি হান্নানের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী। ফরিদগঞ্জ থানায় দায়ের করা ২০০৭ সালের অস্ত্র আইনের ১৯(এফ) ধারার মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেন।

সাজা হওয়ার পর থেকেই কিলার মাসুদ দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন। এ সময় তিনি নিজের নাম ও বেশভূষা পরিবর্তন করে জীবনযাপন করছিলেন।

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার অধিযাচনের ভিত্তিতে র‍্যাব-৩-এর একটি দল তার অবস্থান শনাক্ত করে। পরে র‍্যাব-৭-এর সহায়তায় চট্টগ্রামের ডাবলমুরিং এলাকা থেকে তাকে  গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

১৪ বছরের সাজাপ্রাপ্ত ১৯ বছর পলাতক ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৩১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬