ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

স্বেচ্ছাসেবক লীগ নেতা মুক্তার গ্রেপ্তার

  • আপডেট সময় : ১২:০৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি বাস আগুন দিয়ে পোড়ানোর মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরের দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ

গ্রেপ্তার ব্যক্তির নাম মুক্তার হোসেন মোল্লা (৩২)। তিনি গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। মুক্তার উপজেলার উজানচর ইউনিয়নের ফৈজুদ্দিন মাতুব্বর পাড়ার আরজান মোল্লার ছেলে।

গত ২০ সেপ্টেম্বর রোববার রাত সোয়া ১টার দিকে নিউ ক্লাসিক্যাল নামের লোকাল বাসটিতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আগুনে বাসটির অনেকাংশ পুড়ে গেছে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

এ ঘটনায় বাসটির মালিক এস এম সুলতান আহমদ বাদী হয়ে রোববার বিকেলে অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কর্মসূচিকে ঘিরে আতঙ্ক সৃষ্টির জন্য বাসে এ অগ্নিসংযোগ করা হতে পারে বলে অভিযোগ করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার ওসি সফিকুল ইসলাম জানান, মুক্তার হোসেনকে বাস পোড়ানোর ঘটনায় সন্ধিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তারের পর সোমবার দুপুরে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

স্বেচ্ছাসেবক লীগ নেতা মুক্তার গ্রেপ্তার

আপডেট সময় : ১২:০৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬