ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বাড্ডায় দুর্বৃত্তের গুলিতে লঞ্চ ব্যবসায়ী আহত

  • আপডেট সময় : ০৯:০৩:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

রাজধানীর দক্ষিণ বাড্ডায় দুর্বৃত্তের গুলিতে উজ্জ্বল ভূঁইয়া (৪৭) নামের এক লঞ্চ ব্যবসায়ী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বাড্ডার দারোগাবাড়ি মোড় এলাকায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ উজ্জ্বল ওই এলাকার স্থায়ী বাসিন্দা।  

উজ্জ্বলের ভাই যুবরাজ জানান, রাত ১১টার দিকে বুকের ডান পাশে হাত দিয়ে রক্তাক্ত অবস্থায় বাসায় ফেরেন উজ্জ্বল। এ সময় তিনি শুধু গুলি লাগার কথা জানান। তবে কারা এবং কী কারণে তাকে গুলি করেছে, সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ হাবিবুর রহমান জানান, গুলিবিদ্ধ অবস্থায় বাড্ডা থেকে উজ্জ্বল নামে একজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে বাড্ডা থানা পুলিশকে জানানো হয়েছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

বাড্ডায় দুর্বৃত্তের গুলিতে লঞ্চ ব্যবসায়ী আহত

আপডেট সময় : ০৯:০৩:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬