ঢাকা ১১:১৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় সেই বাসচালক গ্রেপ্তার

  • আপডেট সময় : ১২:১৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

বগুড়ার এরুলিয়া এলাকায় শাহ ফতেহ আলী পরিবহনের বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি বাসচালক নেছারুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোরে শিবগঞ্জ উপজেলার দৌহপাড়া সৈয়দপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সদর থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তারকৃত নেছারুল ইসলাম বগুড়ার সোনাতলা উপজেলার আগুনিয়ারতাইড় গ্রামের বাসিন্দা। তার বাবা মৃত আয়েজ উদ্দিন।

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৭ আগস্ট ভোর ৬টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া বাজার এলাকায় এরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাস ফুটপাতে দাঁড়িয়ে থাকা দিনমজুরদের ওপর উঠে যায়।

এতে ঘটনাস্থল ও হাসপাতালে নেয়ার পর মোট ৭ জনের মৃত্যু হয়। আহত হন আরও ১৪ জন। দুর্ঘটনার পর বাসচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। 

এ ঘটনায় ৮ আগস্ট বগুড়া সদর থানায় চালককে অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়। ঘটনার পর থেকেই পলাতক বাসচালককে গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা চালানো হয়।

এদিকে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে শিবগঞ্জ উপজেলার দৌহপাড়া সৈয়দপুর এলাকায় অভিযান চালিয়ে নেছারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় সেই বাসচালক গ্রেপ্তার

আপডেট সময় : ১২:১৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬