ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

টাঙ্গাইলে ১০ ঘোড়া জবাই করে তিনটির মাংস ফেলে পালাল দুর্বৃত্তরা

  • আপডেট সময় : ১০:৫০:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় একটি পরিত্যক্ত বাড়িতে রাতের আঁধারে ১০টি ঘোড়া জবাই করার অভিযোগ উঠেছে। এর মধ্যে সাতটি ঘোড়ার মাংস নিয়ে গেলেও তিনটি ঘোড়ার মাংস ফেলে পালিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (৩০ আগস্ট) সকালে বাসাইল পৌরসভার বর্ণীকিশোরী এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে জবাই করা ঘোড়া পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এ সময় সেখানে ঘোড়ার মাথা, চামড়া ও হাড়ও পড়ে থাকতে দেখা যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময় অন্য এলাকা থেকে ঘোড়াগুলো এনে ওই বাড়িতে জবাই করা হয়। পুলিশের ধারণা, রাত ১টা থেকে ভোর ৪টার মধ্যে এ ঘটনা ঘটে। ভোর হয়ে যাওয়ায় দুর্বৃত্তরা তিনটি ঘোড়ার মাংস নিতে পারেনি। তবে সাতটি ঘোড়ার মাংস তারা নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা মফিজ বলেন, সকালে তিনি জানতে পারেন ১০টি ঘোড়া জবাই করা হয়েছে। সাতটির মাংস নিয়ে যাওয়া হয়েছে এবং তিনটি জবাই করা ঘোড়া ফেলে রাখা হয়েছে। এ ঘটনায় বাজারের মাংসের মান ও নিরাপত্তা নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হতে পারে। 

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করছে। তাদের ধারণা, অন্য কোথাও থেকে ঘোড়া এনে ওই পরিত্যক্ত বাড়িতে জবাই করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

আইওএস ২৭ নামানোর পর বিপাকে আইফোন ব্যবহারকারীরা

টাঙ্গাইলে ১০ ঘোড়া জবাই করে তিনটির মাংস ফেলে পালাল দুর্বৃত্তরা

আপডেট সময় : ১০:৫০:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬