ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অক্টোবরে ২ দশমিক ৮৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা  জুলাই-অক্টোবরে রপ্তানি আয় ১৭ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ টানা সাত মাস ৫ শতাংশের নিচে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি পোশাক খাতে অস্থিরতা চলতে থাকলে ক্রয়াদেশ কমার আশঙ্কা রপ্তানিকারকদের প্রবাসীদের অ্যাকাউন্ট খোলায় এনআইডির বাধ্যবাধকতা শিথিল ও ঋণসীমা বাড়ানোর প্রস্তাব ব্যাংক এমডিদের চ্যালেঞ্জের মধ্যেও তৈরি পোশাকের ব্যবসা বাড়ছে, তবে মজুরি সবচেয়ে কম বাংলাদেশে মজুরি বোর্ড গঠনের তিন দিন পার হচ্ছে, সভা ডাকার কোনো উদ্যোগ নেই মুকেশ আম্বানি এখন এশিয়ার সেরা ধনী, সম্পদ কত বাড়ল ‘বাংলা কিউআর’ কোডে ব্যক্তিপর্যায়ে লেনদেন, যেভাবে পাবেন নিজের কোড এলপিজির নতুন দাম নির্ধারণ, ১২ কেজির সিলিন্ডার বেড়ে ২২৩ টাকা

ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্র শুরু করেনি, দাবি ট্রাম্পের

  • আপডেট সময় : ০৭:৫৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে বুধবার (২৮ অক্টোবর) ওহাইও অঙ্গরাজ্যে এক নির্বাচনী সমাবেশে তিনি এ দাবি করেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের কাছে এখনো ক্ষেপণাস্ত্র রয়েছে, তবে আগের চেয়ে সংখ্যায় ‘অনেক কম’। তিনি দাবি করেন, বিদ্যুৎ না থাকায় ইরানের ড্রোন নির্মাতারা উৎপাদন চালাতে হিমশিম খাচ্ছেন।

ট্রাম্প বলেন, ‘আমরা এই যুদ্ধ শুরু করিনি।’ মার্কিন প্রেসিডেন্টর দাবি, তিনি ক্ষমতায় আসার অনেক আগেই এই সংঘাতের অবসান হওয়া উচিত ছিল।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। ওই সময় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওমানের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা চলছিল।

আলোচনা চলার সময় এ নিয়ে দ্বিতীয়বার ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এর আগে গত বছরও আলোচনার মধ্যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলা চালিয়েছিল তারা।

এদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পেছনে ট্রাম্পের যুক্তির কঠোর সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। জর্জিয়ার আটলান্টায় এক নির্বাচনী সমাবেশে ওবামা বলেন, তেহরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র ছিল না।

তিনি উল্লেখ করেন, তার প্রশাসন ২০১৫ সালে তেহরানের সঙ্গে যে চুক্তি করেছিল, সেটি দেশটির পারমাণবিক কর্মসূচিকে সীমাবদ্ধ করে ফেলেছিল।

ওাবামা বলেন, ‘আমাকে কোনো ক্ষেপণাস্ত্র ছুড়তে হয়নি। আমি কূটনীতির পথ বেছে নিয়েছিলাম।’

এই যুদ্ধের ভয়াবহ পরিণতির সমালোচনা করে তিনি আরও বলেন, ‘এই যুদ্ধে কারণে আমাদের মিত্ররা এবং সামরিক ঘাঁটিগুলো হামলার শিকার হয়েছে। আমেরিকানরা প্রাণ হারিয়েছেন। শত শত আমেরিকান আহত হয়েছেন। আমাদের ক্ষেপণাস্ত্রের মজুত ফুরিয়ে গেছে, এটি আমাদের আরও অরক্ষিত করে তুলেছে; আর এখন হরমুজ প্রণালির ওপর ইরানের ভেটো দেয়ার মতো ক্ষমতা তৈরি হয়েছে। এ কারণেই বিশ্বজুড়ে তেলের দাম বেড়ে গেছে।’

সূত্র: আল জাজিরা

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

অক্টোবরে ২ দশমিক ৮৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা 

ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্র শুরু করেনি, দাবি ট্রাম্পের

আপডেট সময় : ০৭:৫৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬