ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরমের নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ বাংলাদেশসহ বিভিন্ন দেশে জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ: জাতিসংঘ বিশ্বের শীর্ষ ১০ ধনীর সম্পদ এক মাসে কমল ২৭ হাজার কোটি ডলার বেসরকারি সংস্থা পপিতে ৪৮০ জনের চাকরির সুযোগ, সর্বোচ্চ বেতন ৭৩ হাজার যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার থেকে এক দিনেই উধাও আড়াই লাখ কোটি ডলার পরিস্থিতির উন্নতি না হলে কারখানা বন্ধ রাখতে চান পোশাকশিল্পের মালিকেরা ৮ হাজার কোটি টাকা মূলধন বাড়াবে ইসলামী ব্যাংক এখন থেকে অংশীদারি ব্যবসা ও সোসাইটির নিবন্ধন হবে ৩০ কার্যদিবসে তিন দিন পর সোনার দাম কমল ভরিতে ২,৭৪১ টাকা লভ্যাংশ করের নতুন সমীকরণ: উদ্যোক্তাদের করভার কমলেও ছোট বিনিয়োগকারীর কী হবে

এলডিসি উত্তরণের পরেও বাংলাদেশি ৯২ শতাংশ পণ্য শুল্ক ছাড় পাবে

  • আপডেট সময় : ১১:১২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের ৯২ শতাংশ পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। যুক্তরাজ্যের ডেভেলপিং কান্ট্রিজ ট্রেডিং স্কিমের (ডিসিটিএস) আওতায় এ সুবিধা অব্যাহত থাকবে বলে জানিয়েছে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন।

জাতিসংঘ সাধারণ পরিষদ আনুষ্ঠানিকভাবে এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণের সময়সীমা তিন বছর পিছিয়ে দিয়েছে। এর ফলে ২০২৬ সালের নভেম্বরের পরিবর্তে ২০২৯ সালের ২৪ নভেম্বর এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে, এলডিসি উত্তরণের পরও পরবর্তী তিন বছরের অন্তর্বর্তীকালীন সময়ে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যের জন্য শূন্য শুল্ক সুবিধা বহাল থাকবে। এর ফলে তৈরি পোশাকসহ (আরএমজি) দেশের প্রধান রপ্তানি খাতগুলো আনুমানিক ২০৩২ সালের শেষভাগ পর্যন্ত যুক্তরাজ্যের বাজারে এ অগ্রাধিকারমূলক সুবিধা পাবে।

বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সংকটের মধ্যে বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং এলডিসি উত্তরণ-পরবর্তী প্রস্তুতির জন্য এ সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। এতে দেশের শিল্প খাত ও নীতিনির্ধারকদের প্রয়োজনীয় কাঠামোগত সংস্কার বাস্তবায়নের বাড়তি সময় ও সুযোগ তৈরি হয়েছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

ফরমের নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

এলডিসি উত্তরণের পরেও বাংলাদেশি ৯২ শতাংশ পণ্য শুল্ক ছাড় পাবে

আপডেট সময় : ১১:১২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬