ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্বের সবচেয়ে দামি মোটরসাইকেলের দাম ৫ কোটি টাকা, এতে কী আছে সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল ন্যাশনাল পেমেন্ট সুইচের সঙ্গে ডিজিইপের সংযোগ বিচ্ছিন্ন করল বাংলাদেশ ব্যাংক নভোএয়ারের যাত্রীরা বোর্ডিং পাস দেখিয়ে কেনাকাটায় ছাড় পাবেন ডেমোক্র্যাটদের জয়ে কমেছে ইলন মাস্কের সম্পদ, রিপাবলিকানদের পক্ষের পোস্ট মুছে দিয়েছেন সন্দেহভাজন ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ এনবিআরের খুলনা অঞ্চলের চুইঝালের শতকোটি টাকার বাণিজ্য ‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা  বন্ধ বিও হিসাব পুনরায় চালুর অনুমোদন, পুঁজিবাজারে স্বস্তি এলডিসি উত্তরণের পরেও বাংলাদেশি ৯২ শতাংশ পণ্য শুল্ক ছাড় পাবে

এলডিসি উত্তরণের পরেও বাংলাদেশি ৯২ শতাংশ পণ্য শুল্ক ছাড় পাবে

  • আপডেট সময় : ১১:১২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের ৯২ শতাংশ পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। যুক্তরাজ্যের ডেভেলপিং কান্ট্রিজ ট্রেডিং স্কিমের (ডিসিটিএস) আওতায় এ সুবিধা অব্যাহত থাকবে বলে জানিয়েছে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন।

জাতিসংঘ সাধারণ পরিষদ আনুষ্ঠানিকভাবে এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণের সময়সীমা তিন বছর পিছিয়ে দিয়েছে। এর ফলে ২০২৬ সালের নভেম্বরের পরিবর্তে ২০২৯ সালের ২৪ নভেম্বর এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে, এলডিসি উত্তরণের পরও পরবর্তী তিন বছরের অন্তর্বর্তীকালীন সময়ে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যের জন্য শূন্য শুল্ক সুবিধা বহাল থাকবে। এর ফলে তৈরি পোশাকসহ (আরএমজি) দেশের প্রধান রপ্তানি খাতগুলো আনুমানিক ২০৩২ সালের শেষভাগ পর্যন্ত যুক্তরাজ্যের বাজারে এ অগ্রাধিকারমূলক সুবিধা পাবে।

বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সংকটের মধ্যে বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং এলডিসি উত্তরণ-পরবর্তী প্রস্তুতির জন্য এ সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। এতে দেশের শিল্প খাত ও নীতিনির্ধারকদের প্রয়োজনীয় কাঠামোগত সংস্কার বাস্তবায়নের বাড়তি সময় ও সুযোগ তৈরি হয়েছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

বিশ্বের সবচেয়ে দামি মোটরসাইকেলের দাম ৫ কোটি টাকা, এতে কী আছে

এলডিসি উত্তরণের পরেও বাংলাদেশি ৯২ শতাংশ পণ্য শুল্ক ছাড় পাবে

আপডেট সময় : ১১:১২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬