ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

উত্তরায় কোটি টাকার ডাকাতি, গ্রেপ্তার ৫

  • আপডেট সময় : ০৮:১৮:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরায় ডিএল ফিলিং স্টেশন থেকে কোটি টাকার বেশি লুটের ঘটনায় সংঘবদ্ধ ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) ও উত্তরা ক্রাইম বিভাগ। অভিযানে তাদের কাছ থেকে লুণ্ঠিত ১২ লাখ টাকা, চারটি পিস্তল, ২১ রাউন্ড গুলি এবং র‍্যাবের ভুয়া পরিচয়পত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছে ডিবি।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ইলিয়াস শিকদার (৩৬), জাফর (৩৬), মো. রবিউল ইসলাম ওরফে রুবেল (৩৪), মিন্টু রাড়ী (২৩) ও সাগর বাড়ৈ (৪০)।

ডিবি জানায়, গত ৯ আগস্ট সকালে উত্তরা পূর্ব থানাধীন ডিএল ফিলিং স্টেশনের ম্যানেজার আব্দুল করিমসহ চারজন ১ কোটি ২১ লাখ ৫০ হাজার টাকা ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। বিমানবন্দর থানাধীন ঢাকা-ময়মনসিংহ সড়কের ক্রাউন প্লাজার কাছে বিআরটি লেনে পৌঁছালে মোটরসাইকেলে আসা একদল ডাকাত তাদের গতিরোধ করে। পরে অস্ত্র ও চাপাতি দিয়ে ভয় দেখিয়ে এবং আঘাত করে টাকার ব্যাগ লুট করে পালিয়ে যায়।

ঘটনার পর ডিবি ও উত্তরা ক্রাইম বিভাগ যৌথভাবে তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে প্রথমে ইলিয়াস শিকদার ও জাফরকে গ্রেপ্তার করা হয়।

পরে ইলিয়াসের বন্দর এলাকার ভাড়া বাসায় অভিযান চালিয়ে র‍্যাবের ভুয়া পরিচয়পত্র, ভেস্ট, ক্যাপ, নম্বর প্লেট, ওয়াকিটকি ও হাতকড়ার পাশাপাশি দুটি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তাদের দেয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর মাতুয়াইল থেকে রবিউল ইসলাম রুবেল এবং যাত্রাবাড়ীর কাজলারপাড় থেকে মিন্টু রাড়ীকে গ্রেপ্তার করা হয়। রবিউলের বাসা থেকে ডাকাতির তিন লাখ টাকা উদ্ধার করা হয়। মিন্টুর বাসা থেকে ভুয়া র‍্যাব সরঞ্জামের পাশাপাশি দুটি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১৫ রাউন্ড গুলি জব্দ করা হয়।

পরবর্তীতে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পোস্তগোলা এলাকায় অভিযান চালিয়ে সাগর বাড়ৈকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে লুণ্ঠিত আরও ৯ লাখ টাকা উদ্ধার করা হয়।

ডিএমপি জানায়, প্রাথমিক তদন্তে গ্রেপ্তার ব্যক্তিদের ডাকাতির ঘটনায় সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ১২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি জব্দ করা হয়েছে অস্ত্র ও র‍্যাবের ভুয়া পরিচয়ে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম।

ডাকাতির ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত অবশিষ্ট টাকা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

৫ বছরে ক্যাশলেস অর্থনীতির দিকে এগিয়ে যাবে বাংলাদেশ

উত্তরায় কোটি টাকার ডাকাতি, গ্রেপ্তার ৫

আপডেট সময় : ০৮:১৮:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬