ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অক্টোবরে ২ দশমিক ৮৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা  জুলাই-অক্টোবরে রপ্তানি আয় ১৭ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ টানা সাত মাস ৫ শতাংশের নিচে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি পোশাক খাতে অস্থিরতা চলতে থাকলে ক্রয়াদেশ কমার আশঙ্কা রপ্তানিকারকদের প্রবাসীদের অ্যাকাউন্ট খোলায় এনআইডির বাধ্যবাধকতা শিথিল ও ঋণসীমা বাড়ানোর প্রস্তাব ব্যাংক এমডিদের চ্যালেঞ্জের মধ্যেও তৈরি পোশাকের ব্যবসা বাড়ছে, তবে মজুরি সবচেয়ে কম বাংলাদেশে মজুরি বোর্ড গঠনের তিন দিন পার হচ্ছে, সভা ডাকার কোনো উদ্যোগ নেই মুকেশ আম্বানি এখন এশিয়ার সেরা ধনী, সম্পদ কত বাড়ল ‘বাংলা কিউআর’ কোডে ব্যক্তিপর্যায়ে লেনদেন, যেভাবে পাবেন নিজের কোড এলপিজির নতুন দাম নির্ধারণ, ১২ কেজির সিলিন্ডার বেড়ে ২২৩ টাকা

২৮ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলারের বেশি, প্রবৃদ্ধি ১৩.৫%

  • আপডেট সময় : ১০:০৪:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

চলতি অক্টোবর মাসের প্রথম ২৮ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২৬৫ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২৩৩ কোটি ৯০ লাখ ডলার। ফলে এক বছরের ব্যবধানে এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৩ দশমিক ৫ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২৮ অক্টোবর (বুধবার) একদিনেই দেশে রেমিট্যান্স এসেছে ১১ কোটি ৩০ লাখ মার্কিন ডলার।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (১ জুলাই থেকে ২৮ অক্টোবর পর্যন্ত) দেশে মোট প্রবাসী আয় এসেছে ১ হাজার ১২৪ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ৯৯২ কোটি ৫০ লাখ ডলার। সে হিসাবে চলতি অর্থবছরের প্রথম চার মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩২ কোটি ২০ লাখ মার্কিন ডলার বা ১৩ দশমিক ৫ শতাংশ।

অপরদিকে দেশের বাজারে আবারও বাড়তে শুরু করেছে ডলারের দাম। ব্যাংক ও খোলা বাজার— দুই ক্ষেত্রেই বিদেশি মুদ্রাটির দাম বাড়ছে। ফলে ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোয় ১২ কোটি ২০ লাখ ডলার সরবরাহ করেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, মাসের ব্যবধানে ব্যাংকগুলোয় গড়ে ডলারের দাম প্রায় ১ টাকা বেড়েছে। অন্যদিকে খোলা বাজারে ২ টাকা দাম বেড়েছে। এর ফলে ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোতে ১২ কোটি ২০ লাখ ডলার সরবরাহ করা হয়েছে।

জানা গেছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে প্রতি ডলার ১২৪ থেকে ১২৪ টাকা ৩০ পয়সা দরে এই পরিমাণ ডলার ব্যাংকগুলোকে সরবরাহ করা হয়েছে। এর আগে গত ২০ অক্টোবর প্রতি ডলার ১২৩ টাকা ৬৫ পয়সা দরে বিক্রি করেছিল বাংলাদেশ ব্যাংক।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

অক্টোবরে ২ দশমিক ৮৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা 

২৮ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলারের বেশি, প্রবৃদ্ধি ১৩.৫%

আপডেট সময় : ১০:০৪:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬