আধুনিক ডিজাইন, প্রিমিয়াম পণ্য ও অতুলনীয় আরামের অভিজ্ঞতা নিয়ে দর্শনার্থীদের স্বাগত জানাচ্ছে সোয়ান গ্রুপ। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (ICCB) আয়োজিত ২১তম জাতীয় ফার্নিচার মেলা ২০২৬-এ দ্বিতীয়বারের মতো অংশগ্রহণ করছে দেশের অন্যতম সুপরিচিত প্রতিষ্ঠান সোয়ান গ্রুপ।
আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলমান এই মেলায় হল–০৩ (রাজদর্শন), স্টল নং–২১ ও ২২-এ দর্শনার্থীদের জন্য সাজানো হয়েছে সোয়ান গ্রুপের প্রিমিয়াম পণ্যের বিশেষ প্রদর্শনী।
দীর্ঘদিনের অভিজ্ঞতা, গুণগত মান ও গ্রাহকের আস্থা কে সামনে রেখে সোয়ান গ্রুপ এবারের মেলায় তুলে ধরছে তাদের উন্নতমানের ফোম, ম্যাট্রেস, ডিভান বেড, পিলো, কমফোর্টার, ম্যাট্রেস টপারসহ বিভিন্ন হোম কমফোর্ট ও বেডিং পণ্য।
মেলায় আগত দর্শনার্থীরা সোয়ান গ্রুপের প্রতিটি পণ্য সরাসরি দেখার, স্পর্শ করার, গুণগত মান ও বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত জানার এবং নিজেদের প্রয়োজন অনুযায়ী উপযুক্ত পণ্য নির্বাচনের সুযোগ পাবেন। এর মাধ্যমে ক্রেতারা কেনাকাটার আগে পণ্যের আরাম, নান্দনিকতা ও ব্যবহারিক সুবিধা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।
সোয়ান গ্রুপ বিশ্বাস করে, একটি সুন্দর ঘরের পূর্ণতা আসে আরাম, মান ও আভিজাত্যের সমন্বয়ে। সেই বিশ্বাস থেকেই প্রতিষ্ঠানটি প্রতিনিয়ত গ্রাহকদের জীবনযাত্রায় স্বাচ্ছন্দ্য ও নতুন মাত্রা যোগ করতে কাজ করে যাচ্ছে।
সোয়ান গ্রুপের পক্ষ থেকে সকল ক্রেতা, শুভানুধ্যায়ী ও দর্শনার্থীকে মেলায় উপস্থিত হয়ে পণ্যসম্ভার ঘুরে দেখার এবং আরামের এক অনন্য অভিজ্ঞতা নেওয়ার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হচ্ছে।


















