ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অক্টোবরে ২ দশমিক ৮৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা  জুলাই-অক্টোবরে রপ্তানি আয় ১৭ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ টানা সাত মাস ৫ শতাংশের নিচে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি পোশাক খাতে অস্থিরতা চলতে থাকলে ক্রয়াদেশ কমার আশঙ্কা রপ্তানিকারকদের প্রবাসীদের অ্যাকাউন্ট খোলায় এনআইডির বাধ্যবাধকতা শিথিল ও ঋণসীমা বাড়ানোর প্রস্তাব ব্যাংক এমডিদের চ্যালেঞ্জের মধ্যেও তৈরি পোশাকের ব্যবসা বাড়ছে, তবে মজুরি সবচেয়ে কম বাংলাদেশে মজুরি বোর্ড গঠনের তিন দিন পার হচ্ছে, সভা ডাকার কোনো উদ্যোগ নেই মুকেশ আম্বানি এখন এশিয়ার সেরা ধনী, সম্পদ কত বাড়ল ‘বাংলা কিউআর’ কোডে ব্যক্তিপর্যায়ে লেনদেন, যেভাবে পাবেন নিজের কোড এলপিজির নতুন দাম নির্ধারণ, ১২ কেজির সিলিন্ডার বেড়ে ২২৩ টাকা

ভারত থেকে আনা চালে ক্যানসারের উপাদান, যা জানা গেল

  • আপডেট সময় : ১০:৩১:১২ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ভারত থেকে আমদানি করা চালে মিলেছে ক্যানসার তৈরির বিষাক্ত উপাদান আফলাটক্সিন। ভারতীয় চালের নমুনা পরীক্ষা শেষে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। যদিও এর আগেই বিতরণ হয়ে গেছে নমুনার ১০ হাজার ৭৪৩ টন চাল। ক্যানসার সৃষ্টিকারী এই বিষাক্ত উপাদানের উপস্থিতি শনাক্তের পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এখন বাকি ১৩৫ মেট্রিক টন চাল বিতরণ স্থগিত করেছে খাদ্য অধিদপ্তর। প্রশ্ন উঠছে, চালের মান নিয়ন্ত্রণ ও সংরক্ষণে ঘাটতি কোথায়?

গেল ২১ জুলাই ভারত থেকে দেশে পৌঁছায় ১০ হাজার ৮৭৮ মেট্রিক টন সিদ্ধ চাল। বন্দর থেকে খালাসের পর চট্টগ্রামের হালিশহর, দেওয়ানহাট এবং ঢাকার তেজগাঁও ও জয়দেবপুরের চারটি খাদ্য গুদামে মজুত করা হয়। \ভারত থেকে আনা চালে ক্যানসারের উপাদান, যা জানা গেল

আবদুল্লাহ রাকীব, চট্টগ্রাম 

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পিএম

ফাইল ছবি

গেল ২১ জুলাই ভারত থেকে দেশে পৌঁছায় ১০ হাজার ৮৭৮ মেট্রিক টন সিদ্ধ চাল। বন্দর থেকে খালাসের পর চট্টগ্রামের হালিশহর, দেওয়ানহাট এবং ঢাকার তেজগাঁও ও জয়দেবপুরের চারটি খাদ্য গুদামে মজুত করা হয়। 

পরে চালের মান নিয়ে প্রশ্ন ওঠায় খাদ্য অধিদপ্তরের অনুরোধে নমুনা পরীক্ষা করে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। হালিশহর খাদ্য গুদামের চালের নমুনায় পাওয়া যায় আফলাটক্সিনের উপস্থিতি। তবে তার আগেই বিতরণ হয়ে গেছে প্রায় ১০ হাজার ৭৪৩ টন চাল। 

নমুনা পরীক্ষার ফলাফল এরইমধ্যে খাদ্য অধিদপ্তরকে জানানো হয়েছে।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কাজী শিরীন আক্তার জাহান বলেন, ‘চালের আর্দ্রতা বেশি থাকলে আফলাটক্সিন তৈরির ঝুঁকি বাড়তে পারে। বিশেষ করে আর্দ্রতা ১২ শতাংশের বেশি হলে এমন পরিস্থিতি তৈরির শঙ্কা। দীর্ঘদিন অনুপযুক্ত পরিবেশে সংরক্ষণও হতে পারে কারণ।’

চট্টগ্রাম চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক মো. সাকিব রেজওয়ান বলেন, ‘আফলাটক্সিনের উপরস্থিতির কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হালিশহর গুদামে থাকা ১৩৫ মেট্রিক টন চাল বিতরণ স্থগিত রেখেছে খাদ্য অধিদপ্তর। যদিও আমদানি করা প্রায় ৯০ শতাংশ চাল বিতরণ হয়েছে আগেই।’

আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির চুক্তি করে সরকার। টনপ্রতি দর ৩৫৩ দশমিক ১১ ডলার। চুক্তির অংশ হিসেবে চাল সরবরাহ করে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল। এর আগে ২০২৪ সালে ভারত থেকে আমদানি করা চালের নমুনায় বিষাক্ত আফলাটক্সিনের উপস্থিতি পেয়েছিল ইউরোপীয় ইউনিয়ন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

অক্টোবরে ২ দশমিক ৮৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা 

ভারত থেকে আনা চালে ক্যানসারের উপাদান, যা জানা গেল

আপডেট সময় : ১০:৩১:১২ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬