ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল ন্যাশনাল পেমেন্ট সুইচের সঙ্গে ডিজিইপের সংযোগ বিচ্ছিন্ন করল বাংলাদেশ ব্যাংক নভোএয়ারের যাত্রীরা বোর্ডিং পাস দেখিয়ে কেনাকাটায় ছাড় পাবেন ডেমোক্র্যাটদের জয়ে কমেছে ইলন মাস্কের সম্পদ, রিপাবলিকানদের পক্ষের পোস্ট মুছে দিয়েছেন সন্দেহভাজন ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ এনবিআরের খুলনা অঞ্চলের চুইঝালের শতকোটি টাকার বাণিজ্য ‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা  বন্ধ বিও হিসাব পুনরায় চালুর অনুমোদন, পুঁজিবাজারে স্বস্তি এলডিসি উত্তরণের পরেও বাংলাদেশি ৯২ শতাংশ পণ্য শুল্ক ছাড় পাবে মানি চেঞ্জারদের বৈদেশিক মুদ্রা জমা ও উত্তোলনে নতুন সুবিধা

বিদেশি বিনিয়োগকারীদের ৫% পর্যন্ত লভ্যাংশ পাঠাতে লাগবে না কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি

  • আপডেট সময় : ০৯:৪০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

বিদেশি বিনিয়োগ উৎসাহিত করা এবং লভ্যাংশ ও বিনিয়োগের অর্থ নিজ দেশে ফেরত নেওয়ার প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে উৎপাদন ও সেবা খাতের কোম্পানিগুলোকে অনাবাসী (নন-রেসিডেন্ট) বিনিয়োগকারীদের অনুকূলে ‘প্রেফারেন্স শেয়ার’ (অগ্রাধিকার শেয়ার) ইস্যু করার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

​​​​​​মঙ্গলবার এ বিষয়ে একটি সার্কুলার জারি করে বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত দেশের সব অথরাইজড ডিলার (এডি) ব্যাংকে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, এ ধরনের শেয়ার ইস্যুর বিপরীতে বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বৈদেশিক মুদ্রায় বিনিয়োগের অর্থ বাংলাদেশে আনতে হবে।

উল্লেখ্য, প্রেফারেন্স বা অগ্রাধিকার শেয়ার হলো এমন এক ধরনের শেয়ার, যার মালিকরা সাধারণ শেয়ারহোল্ডারদের তুলনায় কিছু বাড়তি সুবিধা পান। কোম্পানি লভ্যাংশ দিলে তারা আগে নির্দিষ্ট হারে তা পান। একইভাবে, কোম্পানি অবসায়িত হলে বিনিয়োগের অর্থ ফেরত পাওয়ার ক্ষেত্রেও তারা অগ্রাধিকার পান। তবে সাধারণত তাদের ভোটাধিকার থাকে না।

সার্কুলারে আরও বলা হয়েছে, যদি অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশের হার শেয়ারের অভিহিত মূল্যের (ফেস ভ্যালু) ৫ শতাংশের বেশি না হয়, তবে কোম্পানিগুলোকে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি নিতে হবে না। তবে লভ্যাংশের হার ৫ শতাংশের বেশি হলে (যার মধ্যে অংশগ্রহণমূলক (পার্টিসিপেটিং) বা পরিবর্তনযোগ্য (অ্যাডজাস্টেবল) লভ্যাংশের হারও অন্তর্ভুক্ত) কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমতি প্রয়োজন হবে। এসব ক্ষেত্রে কোম্পানিগুলোকে তাদের মনোনীত এডি ব্যাংকের মাধ্যমে যথাযথ যৌক্তিকতা উল্লেখ করে আবেদন জমা দিতে হবে।

অগ্রাধিকার শেয়ার ইস্যুর ১৪ দিনের মধ্যে সংশ্লিষ্ট এডি ব্যাংককে প্রয়োজনীয় কাগজপত্রসহ বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগে প্রতিবেদন পাঠাতে হবে। একইভাবে, রিডেম্পশনের অর্থ বিদেশে পাঠানোর ৩০ দিনের মধ্যে পোস্ট-ফ্যাক্টো প্রতিবেদন জমা দিতে হবে।

যে ব্যাংক বা চ্যানেলের মাধ্যমে মূল বিনিয়োগের অর্থ বাংলাদেশে এসেছে, লভ্যাংশ ও রিডেম্পশনের অর্থও সেই একই এডি ব্যাংকের মাধ্যমে সংশ্লিষ্ট দেশে পাঠাতে হবে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল

বিদেশি বিনিয়োগকারীদের ৫% পর্যন্ত লভ্যাংশ পাঠাতে লাগবে না কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি

আপডেট সময় : ০৯:৪০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬