ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদেশি বিনিয়োগকারীদের ৫% পর্যন্ত লভ্যাংশ পাঠাতে লাগবে না কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি বিএসইসির নতুন সিদ্ধান্তে আংশিক সচল হচ্ছে স্থগিত কিছু বিও অ্যাকাউন্ট শেয়ারবাজারে ঋণ করে বিনিয়োগ করলে লাভ কতটা, ঝুঁকি কেমন ১২ বছরের ক্রীতদাস বালকের হাতে বৈশ্বিক মসলায় পরিণত হয়েছিল ভ্যানিলা তৈরি পোশাকশিল্প মজুরি বোর্ডের প্রথম সভা আজ পোশাক শ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বরে, বোর্ডের প্রথম সভা শেষে জানালেন মালিক ও শ্রমিক প্রতিনিধিরা ভারতে স্বর্ণের ‘আমদানি’ বাড়ল ১৫০০ শতাংশ, ৩ টন থেকে একলাফে ৫০ টন ২০৫১ সালে ‘বয়স্ক অর্থনীতিতে’ প্রবেশ করবে বাংলাদেশ: বিশ্বব্যাংক আন্তর্জাতিক ই-কমার্সে শক্ত অবস্থান গড়ছে রিমার্ক, আলিবাবার সঙ্গে চুক্তি সই অনিবাসী বিনিয়োগকারীদের লভ্যাংশ বিদেশে পাঠানো সহজ করল বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা বৈঠক অনুষ্ঠিত 

  • আপডেট সময় : ০৮:৪২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা বৈঠক অনুষ্ঠিত 

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের নতুন সম্ভাবনা উন্মোচনে সিউলে এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) সিউলে দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় তৈরি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইয়ংওয়ান গ্রুপ এবং ফেডারেশন অব কোরিয়ান ইন্ডাস্ট্রিজ যৌথভাবে বাংলাদেশের এই উচ্চপর্যায়ের প্রতিনিধি দলটির সম্মানে এ সভার আয়োজন করে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বাধীন প্রতিনিধিদলে ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তৌফিক ইসলাম শাকিল।

শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান ও সরকারি পর্যায়ে বৈঠক
সফরকালীন সময়ে বাংলাদেশের এই প্রতিনিধিদল দক্ষিণ কোরিয়ার উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী লি হিউং-ইল এবং বাণিজ্যমন্ত্রী পার্ক জং-সুং-এর সাথে আনুষ্ঠানিক বৈঠক করবেন।

এ ছাড়াও দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে কোরিয়ার বৈশ্বিক ব্র্যান্ড স্যামসাং ইলেকট্রনিক্স, এসকে হাইনিক্স, এলজি ইলেকট্রনিক্স, হানওয়া ওশান এবং নাভার-এর শীর্ষ নির্বাহীদের সাথে প্রতিনিধি দলটির বৈঠক নির্ধারিত রয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), উন্নত উৎপাদন শিল্প এবং লজিস্টিকস খাতে সহযোগিতা বাড়াতে তারা এলজি এআই রিসার্চ, ফিউরিওসাএআই এবং বুসান বন্দর পরিদর্শন করবেন।

উল্লেখ্য, কোরিয়ান পোশাক জায়ান্ট ইয়ংওয়ান গ্রুপ ১৯৮০ সাল থেকে বাংলাদেশে সফলভাবে ব্যবসা পরিচালনা করে আসছে। বাংলাদেশে রপ্তানি-মুখী ব্যবসার অন্যতম প্রধান উৎপাদন হাব হিসেবে পরিচিত ‘কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন’ প্রতিষ্ঠা ও উন্নয়নে মূল ভূমিকা পালন করেছে এই প্রতিষ্ঠানটি।

বৈঠকে ইয়ংওয়ান গ্রুপের ভাইস চেয়ারপারসন সুং রে-ইউন বলেন, ‘বাংলাদেশ দীর্ঘদিন ধরেই আমাদের অত্যন্ত মূল্যবান এবং বিশ্বস্ত ব্যবসায়িক অংশীদার, যার সাথে আমরা একসাথে বড় হয়েছি। আমরা আশা করি, এই উচ্চপর্যায়ের সফর উভয় দেশের পারস্পরিক বিশ্বাসকে আরও সুদৃঢ় করবে, অর্থনৈতিক আদান-প্রদান বাড়াবে এবং টেকসই প্রবৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচন করবে।’

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

বিদেশি বিনিয়োগকারীদের ৫% পর্যন্ত লভ্যাংশ পাঠাতে লাগবে না কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা বৈঠক অনুষ্ঠিত 

আপডেট সময় : ০৮:৪২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬