ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদেশি বিনিয়োগকারীদের ৫% পর্যন্ত লভ্যাংশ পাঠাতে লাগবে না কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি বিএসইসির নতুন সিদ্ধান্তে আংশিক সচল হচ্ছে স্থগিত কিছু বিও অ্যাকাউন্ট শেয়ারবাজারে ঋণ করে বিনিয়োগ করলে লাভ কতটা, ঝুঁকি কেমন ১২ বছরের ক্রীতদাস বালকের হাতে বৈশ্বিক মসলায় পরিণত হয়েছিল ভ্যানিলা তৈরি পোশাকশিল্প মজুরি বোর্ডের প্রথম সভা আজ পোশাক শ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বরে, বোর্ডের প্রথম সভা শেষে জানালেন মালিক ও শ্রমিক প্রতিনিধিরা ভারতে স্বর্ণের ‘আমদানি’ বাড়ল ১৫০০ শতাংশ, ৩ টন থেকে একলাফে ৫০ টন ২০৫১ সালে ‘বয়স্ক অর্থনীতিতে’ প্রবেশ করবে বাংলাদেশ: বিশ্বব্যাংক আন্তর্জাতিক ই-কমার্সে শক্ত অবস্থান গড়ছে রিমার্ক, আলিবাবার সঙ্গে চুক্তি সই অনিবাসী বিনিয়োগকারীদের লভ্যাংশ বিদেশে পাঠানো সহজ করল বাংলাদেশ ব্যাংক

বঙ্গোপসাগরে সাইক্লোনের শঙ্কা, কোথায় আঘাত হানতে পারে

  • আপডেট সময় : ১২:৩৮:১৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি শক্তিশালী হয়ে নিম্নচাপ এবং পরে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এর প্রভাবে আগামীকাল রোববার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। তবে সম্ভাব্য ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলে আঘাত হানবে কি না, তা নিয়ে এখনো নিশ্চিত পূর্বাভাস পাওয়া যায়নি।

শনিবার (২৪ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, পূর্ব-মধ্য ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সকাল ৬টায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। লঘুচাপটি আরও পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে।Play

এদিকে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

আবহাওয়া বিশেষজ্ঞদের ধারণা, ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিলে এটি ভারতের ওডিশা অথবা অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হতে পারে। তবে এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলসহ দেশের উত্তর-পশ্চিমাঞ্চলেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ ড. মোহাম্মদ বজলুর রশীদ শনিবার বেলা ১১টায় আজকের পত্রিকাকে বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ইতোমধ্যে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি শনিবার দুপুরের মধ্যে নিম্নচাপে রূপ নিতে পারে। এরপর রোববার গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।

সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতিপথ সম্পর্কে তিনি বলেন, আপাতত এটি ভারতের ওডিশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হতে পারে। পরে বিহার ও ঝাড়খণ্ড হয়ে স্থল নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ঘূর্ণিঝড়ের সম্ভাব্য প্রভাব সম্পর্কে এই আবহাওয়াবিদ জানান, এর প্রভাবে আগামীকাল রোববার থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চল, ঢাকা, রাজশাহী ও রংপুর অঞ্চলে বৃষ্টি হতে পারে। তবে সিলেট অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা কম।

এদিকে নিম্নচাপের প্রভাব কেটে গেলে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা আরও কমতে পারে। অক্টোবর মাসের শেষ দিকে এসে নভেম্বর থেকে সারা দেশে শীতের অনুভূতি বাড়তে থাকবে বলে জানান ড. বজলুর রশীদ।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

বিদেশি বিনিয়োগকারীদের ৫% পর্যন্ত লভ্যাংশ পাঠাতে লাগবে না কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি

বঙ্গোপসাগরে সাইক্লোনের শঙ্কা, কোথায় আঘাত হানতে পারে

আপডেট সময় : ১২:৩৮:১৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬