ঢাকা ০২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদেশি বিনিয়োগকারীদের ৫% পর্যন্ত লভ্যাংশ পাঠাতে লাগবে না কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি বিএসইসির নতুন সিদ্ধান্তে আংশিক সচল হচ্ছে স্থগিত কিছু বিও অ্যাকাউন্ট শেয়ারবাজারে ঋণ করে বিনিয়োগ করলে লাভ কতটা, ঝুঁকি কেমন ১২ বছরের ক্রীতদাস বালকের হাতে বৈশ্বিক মসলায় পরিণত হয়েছিল ভ্যানিলা তৈরি পোশাকশিল্প মজুরি বোর্ডের প্রথম সভা আজ পোশাক শ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বরে, বোর্ডের প্রথম সভা শেষে জানালেন মালিক ও শ্রমিক প্রতিনিধিরা ভারতে স্বর্ণের ‘আমদানি’ বাড়ল ১৫০০ শতাংশ, ৩ টন থেকে একলাফে ৫০ টন ২০৫১ সালে ‘বয়স্ক অর্থনীতিতে’ প্রবেশ করবে বাংলাদেশ: বিশ্বব্যাংক আন্তর্জাতিক ই-কমার্সে শক্ত অবস্থান গড়ছে রিমার্ক, আলিবাবার সঙ্গে চুক্তি সই অনিবাসী বিনিয়োগকারীদের লভ্যাংশ বিদেশে পাঠানো সহজ করল বাংলাদেশ ব্যাংক

যে সঞ্চয়পত্রে ৩ মাস পর পর মুনাফার টাকা তোলা যায়

  • আপডেট সময় : ০২:৫৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

তিন মাস পর পর মুনাফা তোলার সুবিধা থাকায় তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র হতে পারে বিনিয়োগের একটি বিকল্প। দেশের সব শ্রেণি ও পেশার বাংলাদেশি নাগরিক এই সঞ্চয়পত্র কিনতে পারেন।

তিন বছর মেয়াদি এ সঞ্চয়পত্রে বিনিয়োগের পরিমাণ অনুযায়ী মুনাফার হার নির্ধারিত হয়। এ সঞ্চয়পত্রের মূল্যমান এক লাখ, দুই লাখ, পাঁচ লাখ ও ১০ লাখ টাকা। ব্যক্তি পর্যায়ে একক নামে সর্বোচ্চ ৩০ লাখ এবং যুগ্ম নামে সর্বোচ্চ ৬০ লাখ টাকা বিনিয়োগ করা যায়। নির্দিষ্ট শর্তে বিভিন্ন প্রতিষ্ঠানও এতে বিনিয়োগ করতে পারে।

সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে তিন বছর মেয়াদ পূর্ণ হলে মুনাফার হার ১১ দশমিক ৮২ শতাংশ। সাড়ে সাত লাখ টাকার বেশি বিনিয়োগে এ হার ১১ দশমিক ৭৭ শতাংশ। মেয়াদপূর্তির আগে সঞ্চয়পত্র ভাঙালে মুনাফার হার কমে যাবে। আগে অতিরিক্ত মুনাফা পরিশোধ করা হয়ে থাকলে তা মূল টাকা থেকে সমন্বয় করা হবে।

আয়কর আইন, ২০২৩ অনুযায়ী মুনাফার ওপর উৎসে কর কাটা হয়। টিআইএন থাকলে করের হার ১০ শতাংশ, আর টিআইএন না থাকলে ১৫ শতাংশ। এ বছর থেকে উৎসে কাটা কর আয়কর রিটার্ন জমার সময় সমন্বয় করা যাবে।

বাংলাদেশের সব শ্রেণি-পেশার নাগরিক ছাড়াও নির্দিষ্ট শর্তে স্বীকৃত ভবিষ্য তহবিল, কৃষি ও খামারভিত্তিক আয় করা ব্যক্তি বা প্রতিষ্ঠান, অটিস্টিকদের সহায়তাকারী প্রতিষ্ঠান, অনাথ আশ্রম, এতিমখানা এবং প্রবীণদের নিবন্ধিত আশ্রয়কেন্দ্র এ সঞ্চয়পত্র কিনতে পারে।

এতে নমিনি নিয়োগ, তিন মাস অন্তর মুনাফা উত্তোলন এবং মেয়াদপূর্তির আগে স্বয়ংক্রিয় পুনর্বিনিয়োগের সুবিধাও রয়েছে।

সঞ্চয়পত্রের ক্রেতা মারা গেলে নমিনি তা নগদায়ন করতে পারেন অথবা মেয়াদ পর্যন্ত মুনাফা তুলতে পারেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

বিদেশি বিনিয়োগকারীদের ৫% পর্যন্ত লভ্যাংশ পাঠাতে লাগবে না কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি

যে সঞ্চয়পত্রে ৩ মাস পর পর মুনাফার টাকা তোলা যায়

আপডেট সময় : ০২:৫৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬