ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরমের নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ বাংলাদেশসহ বিভিন্ন দেশে জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ: জাতিসংঘ বিশ্বের শীর্ষ ১০ ধনীর সম্পদ এক মাসে কমল ২৭ হাজার কোটি ডলার বেসরকারি সংস্থা পপিতে ৪৮০ জনের চাকরির সুযোগ, সর্বোচ্চ বেতন ৭৩ হাজার যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার থেকে এক দিনেই উধাও আড়াই লাখ কোটি ডলার পরিস্থিতির উন্নতি না হলে কারখানা বন্ধ রাখতে চান পোশাকশিল্পের মালিকেরা ৮ হাজার কোটি টাকা মূলধন বাড়াবে ইসলামী ব্যাংক এখন থেকে অংশীদারি ব্যবসা ও সোসাইটির নিবন্ধন হবে ৩০ কার্যদিবসে তিন দিন পর সোনার দাম কমল ভরিতে ২,৭৪১ টাকা লভ্যাংশ করের নতুন সমীকরণ: উদ্যোক্তাদের করভার কমলেও ছোট বিনিয়োগকারীর কী হবে

ভারতে স্বর্ণের ‘আমদানি’ বাড়ল ১৫০০ শতাংশ, ৩ টন থেকে একলাফে ৫০ টন

  • আপডেট সময় : ০৯:১৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

ভারতে স্বর্ণের ‘অবৈধ আমদানি’ এক বছরের ব্যবধানে ১ হাজার ৫০০ শতাংশ বেড়ে ৫০ মেট্রিক টনে পৌঁছেছে। গত জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে এই আমদানি হয়েছে, যা ২০২৩ সালের পর সর্বোচ্চ। স্বর্ণ আমদানিতে শুল্ক বাড়ানোর কারণে চোরাচালান ও অবৈধ পথে আমদানি বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকেরা।

সংবাদমাধ্যম ব্লুমবার্গের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম মিন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের (ডব্লিউজিসি) তথ্য অনুযায়ী, গত বছরের একই প্রান্তিকে ভারতে অবৈধ স্বর্ণ আমদানির পরিমাণ ছিল মাত্র ৩ টন। এবার তা বেড়ে ৫০ টনে দাঁড়িয়েছে।

ভারত গত মে মাসে স্বর্ণ ও রুপার আমদানিতে শুল্ক বাড়ায়। বর্তমানে এসব পণ্যে ১০ শতাংশ মৌলিক শুল্কের পাশাপাশি ৫ শতাংশ কৃষি অবকাঠামো ও উন্নয়ন সেস আরোপ করা হয়েছে। ফলে কার্যকর আমদানি শুল্ক দাঁড়িয়েছে ১৫ শতাংশে, যা আগে ছিল ৬ শতাংশ। এ ছাড়া স্বর্ণ আমদানিতে ৩ শতাংশ সমন্বিত পণ্য ও সেবা করও দিতে হয়।

বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে এবং আন্তর্জাতিক বাজার থেকে স্বর্ণ ও রুপা কেনা নিরুৎসাহিত করতে এই শুল্ক বাড়ানো হয়। ভারতের রুপির দরও চলতি বছর এশিয়ার দুর্বলতম মুদ্রাগুলোর মধ্যে রয়েছে। এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয়দের স্বর্ণ কেনা কমানোর আহ্বান জানিয়েছেন।

এদিকে স্বর্ণের উচ্চমূল্যের কারণে ভারতে অলংকারের চাহিদাও কমেছে। ডব্লিউজিসির তৃতীয় প্রান্তিকের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর সময়ে দেশটিতে স্বর্ণের অলংকারের চাহিদা আগের বছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ কমেছে। ২০২০ সালের পর এটি ছিল কোনো তৃতীয় প্রান্তিকে সর্বনিম্ন চাহিদা।

একই সময়ে স্বর্ণের বার ও কয়েনের চাহিদা ৪০ শতাংশ কমে ৫৫ টনে নেমেছে। তবে স্বর্ণভিত্তিক বিনিয়োগ তহবিলে ইতিবাচক প্রবাহ দেখা গেছে। তৃতীয় প্রান্তিকে এসব তহবিলে ৬ টন স্বর্ণের সমপরিমাণ বিনিয়োগ এসেছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

ফরমের নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

ভারতে স্বর্ণের ‘আমদানি’ বাড়ল ১৫০০ শতাংশ, ৩ টন থেকে একলাফে ৫০ টন

আপডেট সময় : ০৯:১৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬