ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক

  • আপডেট সময় : ০৭:৫৬:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

স্পেনের মধ্যাঞ্চলে দুটি দ্রুতগতির ট্রেনের মধ্যে সংঘর্ষে অন্তত ৬৮ জন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হওয়ার ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। কর্মকর্তারা জানিয়েছেন, কেন্দ্রীয় নিয়ন্ত্রণকেন্দ্রের ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে রাজধানী মাদ্রিদের দক্ষিণে টলেডো প্রদেশের উর্দার কাছে দ্রুতগতির রেলপথে এ দুর্ঘটনা ঘটে। এ রেলপথ মাদ্রিদকে দক্ষিণাঞ্চলীয় শহর সেভিলের সঙ্গে যুক্ত করেছে।

দুর্ঘটনায় জড়িত ট্রেন দুটির একটি স্পেনের রাষ্ট্রীয় রেল সংস্থা রেনফে পরিচালিত এভিই দ্রুতগতির ট্রেন, যা মাদ্রিদ থেকে সেভিল যাচ্ছিল। অন্যটি বেসরকারি রেল কোম্পানি ইরিও পরিচালিত ট্রেন।

কাস্তিয়া-লা মাঞ্চা আঞ্চলিক সরকারের মুখপাত্র এস্তের পাদিয়া স্পেনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিভিইকে জানান, ট্রেন দুটি একই দিকে যাচ্ছিল। এ সময় একটি ট্রেন থেমে থাকা অন্য ট্রেনটির পেছনে ধাক্কা দেয়। এতে কয়েকটি বগি লাইনচ্যুত হয়।

স্পেনে চলতি বছর দ্রুতগামী ট্রেনের এটি দ্বিতীয় বড় ও প্রাণঘাতী দুর্ঘটনা। দেশটির বিশাল রেল নেটওয়ার্ক দীর্ঘদিন ধরেই গর্বের বিষয় ছিল, কিন্তু এই ঘটনায় পুরো দেশ শোকস্তব্ধ। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, ‘আজ পুরো স্পেন শোকাচ্ছন্ন।’

মাত্র নয় মাস আগে স্পেনের দক্ষিণাঞ্চলে আরেকটি ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটেছিল। সে সময় একটি ট্রেন লাইনচ্যুত হয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনের সঙ্গে সংঘর্ষে জড়ালে ৪৫ জন নিহত হন।

সানচেজ বলেন, ‘স্পেনের মতো একটি দেশে একই বছরে দুটি উচ্চগতির ট্রেন দুর্ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’ তিনি আরও বলেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি বা অবহেলার কারণ দেখা গেলে দায়ীদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সূত্র: দ্য গার্ডিয়ান

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

উৎপাদন বাড়াতে ভোলা, চট্টগ্রাম ও পলাশে নতুন ৩ সার কারখানা

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক

আপডেট সময় : ০৭:৫৬:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬