ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরমের নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ বাংলাদেশসহ বিভিন্ন দেশে জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ: জাতিসংঘ বিশ্বের শীর্ষ ১০ ধনীর সম্পদ এক মাসে কমল ২৭ হাজার কোটি ডলার বেসরকারি সংস্থা পপিতে ৪৮০ জনের চাকরির সুযোগ, সর্বোচ্চ বেতন ৭৩ হাজার যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার থেকে এক দিনেই উধাও আড়াই লাখ কোটি ডলার পরিস্থিতির উন্নতি না হলে কারখানা বন্ধ রাখতে চান পোশাকশিল্পের মালিকেরা ৮ হাজার কোটি টাকা মূলধন বাড়াবে ইসলামী ব্যাংক এখন থেকে অংশীদারি ব্যবসা ও সোসাইটির নিবন্ধন হবে ৩০ কার্যদিবসে তিন দিন পর সোনার দাম কমল ভরিতে ২,৭৪১ টাকা লভ্যাংশ করের নতুন সমীকরণ: উদ্যোক্তাদের করভার কমলেও ছোট বিনিয়োগকারীর কী হবে

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা 

  • আপডেট সময় : ১১:১৬:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

এবার দেশের নাম্বার ওয়ান রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটনের ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি নানান ইলেকট্রনিক্স পণ্য উপহার পেয়েছেন চট্টগ্রামের চান্দগাঁও এলাকার গৃহিণী আছমা সুলতানা রীমা। দেশজুড়ে চলমান ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’ এ ঘোষিত ‘ওয়ালটন হাউজফুল অফার’ এর আওতায় এই সুবিধা পান তিনি।

রীমার পাওয়া ফ্রি পণ্য উপহারের তালিকায় রয়েছে—ফ্রিজ, এয়ার কন্ডিশনার, স্মার্ট টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস হব, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান, রিচার্জেবল ফ্যান, লাইট, রুম হিটার, স্মার্টফোন এবং সাউন্ডবারসহ নিত্যপ্রয়োজনীয় নানা পণ্য। একটি ফ্রিজ কিনে এতগুলো পণ্য উপহার পেয়ে রীমার পরিবারে এখন বইছে আনন্দের বন্যা। শুধু তার পরিবারেই নয়; ওয়ালটনের ঘরভর্তি পণ্য ফ্রি পাওয়ার সংবাদে তার এলাকাতেও ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।  

বুধবার (৪ নভেম্বর) বিকেলে বোয়ালখালীর গোমদন্ডী আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে আছমা সুলতানা রীমার হাতে উপহারের ঘরভর্তি ফ্রি পণ্যগুলো তুলে দেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান এবং মডেল-অভিনেত্রী সাদিয়া আয়মান। সেসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ওয়ালটনের পরিবেশক প্রতিষ্ঠান ‘ইলেকট্রনিক্স বাজার’ এর সত্ত্বাধিকারী এস এম জামাল উদ্দিন প্রমুখ।

উপহারের পণ্য হস্তান্তর অনুষ্ঠানে ক্রেতা আছমা সুলতানা রীমা বলেন, ওয়ালটনের একটি ফ্রিজ কিনে এসি, টিভি, ওয়াশিং মেশিনের মত দামী পণ্যসহ অনেকগুলো পণ্য উপহার পেয়েছি। এটা এক অবিশ্বাস্য ব্যাপার। ওয়ালটনের দেয়া উপহারের পণ্যে আমার ঘর (হাউজ) সত্যিই ফুল (ভরে) হয়ে গেছে। আমার পরিবারে ওয়ালটন ফ্রিজের সঙ্গে আনন্দের জোয়ার নিয়ে এসেছি। ধন্যবাদ ওয়ালটনকে।  

উল্লেখ্য, বিক্রয়োত্তর সেবা আরও দ্রুত ও স্বয়ংক্রিয় করতে ‘ডিজিটাল কাস্টমার ডাটাবেজ’ তৈরি করছে ওয়ালটন। এর মাধ্যমে গ্রাহকের বিস্তারিত তথ্য ওয়ালটনের নিজস্ব সার্ভারে সংরক্ষিত থাকে, যার ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে সহজেই সেবা পাওয়া যায়। এই কার্যক্রমে গ্রাহকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে উৎসাহিত করতেই ডিজিটাল ক্যাম্পেইনের আয়োজন করে আসছে ওয়ালটন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

ফরমের নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা 

আপডেট সময় : ১১:১৬:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬