ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদেশি বিনিয়োগকারীদের ৫% পর্যন্ত লভ্যাংশ পাঠাতে লাগবে না কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি বিএসইসির নতুন সিদ্ধান্তে আংশিক সচল হচ্ছে স্থগিত কিছু বিও অ্যাকাউন্ট শেয়ারবাজারে ঋণ করে বিনিয়োগ করলে লাভ কতটা, ঝুঁকি কেমন ১২ বছরের ক্রীতদাস বালকের হাতে বৈশ্বিক মসলায় পরিণত হয়েছিল ভ্যানিলা তৈরি পোশাকশিল্প মজুরি বোর্ডের প্রথম সভা আজ পোশাক শ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বরে, বোর্ডের প্রথম সভা শেষে জানালেন মালিক ও শ্রমিক প্রতিনিধিরা ভারতে স্বর্ণের ‘আমদানি’ বাড়ল ১৫০০ শতাংশ, ৩ টন থেকে একলাফে ৫০ টন ২০৫১ সালে ‘বয়স্ক অর্থনীতিতে’ প্রবেশ করবে বাংলাদেশ: বিশ্বব্যাংক আন্তর্জাতিক ই-কমার্সে শক্ত অবস্থান গড়ছে রিমার্ক, আলিবাবার সঙ্গে চুক্তি সই অনিবাসী বিনিয়োগকারীদের লভ্যাংশ বিদেশে পাঠানো সহজ করল বাংলাদেশ ব্যাংক

রপ্তানিমুখী হিমায়িত খাদ্য খাতে অর্থায়ন বাড়াতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি

  • আপডেট সময় : ১১:০৭:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

দেশের রপ্তানিমুখী হিমায়িত খাদ্য শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং উদ্যোক্তাদের জন্য সহজতর অর্থায়ন সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ২ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন তহবিলের আওতায় বাংলাদেশ ব্যাংক ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির মধ্যে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২ আয়োজিত এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এসিডি-২) এ কে এম সাইদুজ্জামান। এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ আনছারুল কবির।

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের চিফ অপারেটিং অফিসার সামসুল হক সুফিয়ানী এবং এসএমই ও কৃষি বিভাগের এভিপি শরিফ হাসান মামুন।

বাংলাদেশ ব্যাংকের এ প্রাক-অর্থায়ন তহবিলের আওতায় রপ্তানিমুখী হিমায়িত খাদ্য খাতের উদ্যোক্তারা আরও সহজে ও সাশ্রয়ী অর্থায়ন সুবিধা গ্রহণের সুযোগ পাবেন। এর মাধ্যমে হিমায়িত খাদ্য প্রক্রিয়াজাতকরণ, উৎপাদন ও রপ্তানি কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি এ খাতে নতুন বিনিয়োগের সম্ভাবনাও তৈরি হবে।

বিশেষ করে দেশের গুরুত্বপূর্ণ রপ্তানি খাত হিসেবে হিমায়িত খাদ্য শিল্পের সক্ষমতা বৃদ্ধি, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান সুদৃঢ় করা এবং বৈদেশিক মুদ্রা অর্জনে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে উদ্যোক্তাদের অর্থায়ন প্রাপ্তি সহজতর হওয়ার ফলে শিল্পের টেকসই বিকাশ ও কর্মসংস্থান সৃষ্টির নতুন সুযোগ তৈরি হবে।

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি মনে করে, বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগ দেশের রপ্তানিমুখী শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করবে। এ অংশগ্রহণের মাধ্যমে ব্যাংকটি হিমায়িত খাদ্য খাতের সম্ভাবনাময় উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর পাশাপাশি দেশের রপ্তানি আয় বৃদ্ধি ও সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

দেশের রপ্তানি সম্ভাবনাকে কাজে লাগিয়ে হিমায়িত খাদ্য শিল্পের টেকসই উন্নয়ন এবং বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

বিদেশি বিনিয়োগকারীদের ৫% পর্যন্ত লভ্যাংশ পাঠাতে লাগবে না কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি

রপ্তানিমুখী হিমায়িত খাদ্য খাতে অর্থায়ন বাড়াতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি

আপডেট সময় : ১১:০৭:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬