ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার ১০ বছরে ৮৫০ কোটি ডলার বিনিয়োগ করবে ম্যাকডোনাল্ডস, বদলাবে মেনু ও সেবা কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন চীনের কাছে অস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছেন ট্রাম্প: মার্কিন রাষ্ট্রদূত আর্থিক অনিয়মের সন্দেহে রাকুল প্রীতদের প্রতিষ্ঠানে আয়কর দপ্তরের তল্লাশি যাঁর সঞ্চয় সবচেয়ে কম, তাঁর কাছ থেকেই নেবে অতিরিক্ত রাজস্ব দুই দিনের মধ্যে আবার কমল সোনার দাম, ভরিতে ২১৫৮ টাকা বাণিজ্য জোট আরসিইপির সদস্য হতে চায় বাংলাদেশ, লাভ কী? আবার বাড়ল তেলের দাম, ব্যারেলপ্রতি প্রায় ১০৬ ডলার ভরিতে ২১৫৮ টাকা কমল স্বর্ণের দাম

যেই মাঠে বিশ্বজয়, সেই মাঠেই তাওহীদের ট্রিপল সেঞ্চুরি

  • আপডেট সময় : ১২:১৬:৫০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে স্বীকৃতি ক্রিকেটে বিদেশি কোনো দলের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরি করলেন তাওহীদ হৃদয়। বুধবার দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরির ল্যান্ডমার্কে পৌঁছান তাওহীদ। এই মাঠে ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপ জিতেছিল। তাওহীদ ছিলেন সেই দলের শিরোপা সারথীদের একজন। ছয় বছর পর সেই পচেফস্ট্রুমে ফিরে তাওহীদ অনন্য, অসাধারণ, অনবদ্য ব্যাটিংয়ে ট্রিপল সেঞ্চুরি পেলেন। 

বাংলাদেশ ‘এ’ দলের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড তাওহীদ নিজের করে নিয়েছেন। ভেঙেছেন ২৩ বছর আগের রেকর্ড। ২০০৩ সালে শাহরিয়ার হোসেন বিদ্যুৎ পাকিস্তানের করাচিতে ডিফেন্স হাউজিং কমিটি দলের বিপক্ষে ২১৮ রান করেছিলেন। সেটিই ছিল প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশ ‘এ’ হয়ে কোনো ব্যাটসম্যানের একমাত্র ডাবল সেঞ্চুরি। আগের দিন ডাবল সেঞ্চুরি পূর্ণ করার পর আজ প্রথম সেশনে শাহরিয়ার হোসেনকে ছাড়িয়ে যান তাওহীদ। 

দ্বিতীয় সেশনে তাওহীদ পৌঁছে যান ট্রিপল সেঞ্চুরিতে। প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে ট্রিপল সেঞ্চুরির রেকর্ড আছে তামিম ইকবাল ও রাকিবুল হাসানের। দুজনই করেছেন ঘরোয়া ক্রিকেটে। তামিম ২০১৯-২০ মৌসুমে বিসিএলে ইষ্ট জোনের হয়ে ৩৩৪ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন। এর আগে রাকিবুল হাসান ২০০৬-০৭ মৌসুমে বরিশাল বিভাগের হয়ে সিলেট বিভাগের বিপক্ষে করেছিলেন ৩১৩ রান। তাওহীদ এই তালিকায় নাম লিখে ফেললেন। দেখার বিষয় তামিম ও রাকিবুলকে ছাড়িয়ে যেতে পারেন কিনা ব্যাটার। 

বাংলাদেশ ‘এ’ দলের হয়ে প্রথম শ্রেণিতে সর্বোচ্চ রান

তাওহীদ হৃদয় (৩০০)
শাহরিয়ার হোসেন (২১৮)
জাভেদ ওমর (১৭৩)
জাকির হাসান (১৭৩)
জাকের আলী (১৭২)

বিস্তারিত আসছে …

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার

যেই মাঠে বিশ্বজয়, সেই মাঠেই তাওহীদের ট্রিপল সেঞ্চুরি

আপডেট সময় : ১২:১৬:৫০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬