ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবৈধ ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা সপ্তাহ শুরু হলো, কোন সূচক কোথায় আছে জেনে নিন পুঁজিবাজারে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার ভিত্তি হতে পারে মিউচুয়াল ফান্ড আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি আগামী ৪ দিনের মধ্যে আয়কর রিটার্ন দিলে পাওয়া যাবে করছাড়, পাবেন না কারা দেশের বাজারে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা সাশ্রয়ী ও দুর্যোগসহনশীল আবাসনে এডিবির ১০০ মিলিয়ন ডলারের ঋণ হাম উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু সরবরাহ চেইন স্বাভাবিক রেখে বাজার নিয়ন্ত্রণে সরকার: বাণিজ্যমন্ত্রী গ্যাস-বিদ্যুতের ঘাটতিতে চাপে পোশাক শিল্প

বিগ ব্যাশের জন্য নাহিদকে ছাড়বে না বিসিবি

  • আপডেট সময় : ১২:৩৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

বাংলাদেশের পেসার নাহিদ রানার জন্য অপেক্ষায় ছিল অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি আসরের দুই দল। নাহিদ রানাকে বিগ ব্যাশ লিগে খেলাতে চেয়েছিল অ্যাডিলেড স্ট্রাইকার্স ও মেলবোর্ন রেনেগেডস। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নাহিদ রানাকে এই বছর বিগ ব্যাশ খেলার অনুমতি দিচ্ছে না।

তার ওয়ার্কলোডের কথা বিবেচনা করে তাকে আপাতত ছাড়পত্র দিচ্ছে না বিসিবি। তবে আগামী বছর একই প্রস্তাব থাকলে নাহিদকে ছাড়ার আশ্বাস মিলেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা বিভাগ থেকে চ্যানেল 24 বিষয়টি নিশ্চিত হয়েছে। বিশ্বস্ত সেই সূত্রের দাবি,  অ্যাডিলেড স্ট্রাইকার্স ও মেলবোর্ন রেনেগেডস বিগ ব্যাশের জন্য নাহিদকে পেতে চেয়েছিল। কিন্তু সামনে জাতীয় দলের ব্যস্ত সূচি এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের বড় বড় ম্যাচগুলো থাকায় বিসিবি তাকে বিগ ব্যাগে খেলার অনুমতি দেয়নি। 

সাইড স্ট্রেইনের কারণে গত আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলতে পারেননি এই তরুণ পেসার। একই কারণে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা মাথায় রেখে আসন্ন এশিয়ান গেমসের দল থেকেও তাকে বাদ দিয়েছেন নির্বাচকেরা। চোট থেকে ফিরে এসে ধীরে ধীরে বোলিংয়ে ফিরছেন নাহিদ। পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে শুরুতে অল্প অল্প রান আপে কম জোরে বোলিং করেছেন। এখন বাড়িয়েছেন গতি। বাড়িয়েছেন রান আপ।

পুরোনো ছন্দে ফিরতে তার আরও সময়ের প্রয়োজন। এজন্য আফগানিস্তানের বিপক্ষে টেস্টেও রাখা হয়নি। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ-আফগানিস্তান-জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ দিয়ে মাঠে ফেরার কথা নাহিদের।

নাহিদকে নিয়ে আলোচনার শেষ নেই আন্তর্জাতিক ক্রিকেটে। অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজের আগেও আগ্রহের কেন্দ্র বিন্দুতে ছিলেন তিনি। কিন্তু বাংলাদেশের ঐতিহাসিক অর্জনের সিরিজে থাকতে পারেননি তিনি। এবার বিগ ব্যাশের দরজাও খুলে গিয়েছিল তার জন্য। কিন্তু সেই ঘরটা আপাতত বিসিবির তালা ঝোলানো। যেখানে তার প্রবেশাধিকার সংরক্ষিত।  

নাহিদ যেতে না পারলেও বিগ ব্যাশে রিশাদ হোসেনের যাওয়া নিশ্চিত। গত বছর রিশাদ হোসেন খেলেছেন হোবার্ট হ্যারিকেন্সের হয়ে। প্রথমবার অংশ নিয়ে হোবার্ট হারিকেনসের সর্বোচ্চ উইকেটশিকারি বোলার ছিলেন তিনিই। এমনকি সব দল মিলিয়েই অন্য কোনো স্পিনার তার চেয়ে বেশি উইকেট নিতে পারেননি। ১২ ম্যাচে তার উইকেট ছিল ১৫টি।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

অবৈধ ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

বিগ ব্যাশের জন্য নাহিদকে ছাড়বে না বিসিবি

আপডেট সময় : ১২:৩৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬