ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইসলামি শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স রপ্তানি বাজার বাড়াতে ২০টি দেশ চিহ্নিত করেছে সরকার ব্যাংক খাত সংস্কারে বিশ্বব্যাংকের অর্থায়নে ১,৩০০ কোটি টাকার প্রকল্প নভেম্বর পর্যন্ত কাতার এনার্জির এলএনজি পাচ্ছে না বাংলাদেশ আজকের বিনিময় হার টানা দুই দিন কমল সোনার দাম, আজ ভরিতে ২২১৬ টাকা তেলের দাম প্রায় ১০৭ ডলার, যুক্তরাষ্ট্রের মজুত ৪৪ বছরের মধ্যে সর্বনিম্ন ১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার ১০ বছরে ৮৫০ কোটি ডলার বিনিয়োগ করবে ম্যাকডোনাল্ডস, বদলাবে মেনু ও সেবা কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

৫০ মিলিয়ন ইউরোর চুক্তিতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে ফেরান তোরেস

  • আপডেট সময় : ০৮:২০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

স্প্যানিশ ফরোয়ার্ড ফেররান তোরেসকে দলে ভেড়াতে বার্সেলোনার সঙ্গে চূড়ান্ত সমঝোতায় পৌঁছেছে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। প্রায় ৫০ মিলিয়ন ইউরোর বিনিময়ে ২৬ বছর বয়সী এই ফুটবলারকে দলে নিচ্ছে ফরাসি চ্যাম্পিয়নরা। এর মধ্য দিয়ে সাড়ে চার বছরের বার্সেলোনা অধ্যায়ের ইতি টানতে যাচ্ছেন তোরেস। প্রতিবেদন গোল ডটকমের। 

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদনে বলা হয়েছে, তোরেসকে নিয়ে পিএসজি ও বার্সেলোনার মধ্যে পূর্ণাঙ্গ সমঝোতা হয়েছে। চুক্তির অর্থ ৫০ মিলিয়ন ইউরোর কিছুটা কম। পুরো অর্থই নির্ধারিত ট্রান্সফার ফি হিসেবে দেয়া হবে; পারফরম্যান্সভিত্তিক কোনো অতিরিক্ত অর্থের শর্ত রাখা হয়নি।

পিএসজিতে গিয়ে ফের কোচ লুইস এনরিকের অধীনে খেলবেন তোরেস। স্পেন জাতীয় দলের কোচ থাকাকালে এনরিকের অধীনে খেলেছেন এই ফরোয়ার্ড। পিএসজির সঙ্গে পাঁচ বছরের ব্যক্তিগত চুক্তির বিষয়েও তোরেস সম্মতি দিয়েছেন বলে জানা গেছে।

দলবদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বুধবার (১২ আগস্ট) বার্সেলোনার অনুশীলনে যোগ না দেয়ার অনুমতি চেয়েছেন তোরেস। তার প্রতিনিধি দলের পক্ষ থেকে ক্লাবটির কাছে এ অনুমতি চাওয়া হয়।

তোরেসকে বিক্রি করে গুরুত্বপূর্ণ আর্থিক সুবিধা পেতে যাচ্ছে বার্সেলোনা। শেষ চুক্তির বছরে থাকা একজন খেলোয়াড়ের জন্য প্রায় ৫০ মিলিয়ন ইউরো পাওয়া ক্লাবটির জন্য সন্তোষজনক অঙ্ক হিসেবে বিবেচিত হচ্ছে।

২০২২ সালের জানুয়ারিতে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি থেকে ৫৫ মিলিয়ন ইউরো মূল্যে তোরেসকে দলে নিয়েছিল বার্সেলোনা। চুক্তিতে আরও ১০ মিলিয়ন ইউরো সম্ভাব্য বোনাসের শর্ত ছিল।

তোরেসের চুক্তি নবায়ন করা হলে পুরোনো চুক্তির একটি শর্ত অনুযায়ী ম্যানচেস্টার সিটিকে আরও ৮ মিলিয়ন ইউরো দিতে হতো বার্সেলোনাকে। ফলে তাকে বিক্রি করে পাওয়া অর্থের পাশাপাশি ওই অতিরিক্ত আর্থিক দায় থেকেও মুক্তি পাচ্ছে কাতালান ক্লাবটি।

দলবদলের পরবর্তী ধাপে পিএসজির মেডিকেল টিমের অধীনে তোরেসের শারীরিক পরীক্ষা হবে। দুই ক্লাবের সভাপতি ও ক্রীড়া পরিচালকদের মধ্যে মৌখিকভাবে সমঝোতা হলেও মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরই চুক্তিটি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হবে।

পিএসজিতে যোগ দিলে আক্রমণভাগে আরও বৈচিত্র্য পাবেন কোচ লুইস এনরিকে। সামনের তিন পজিশনেই খেলতে সক্ষম তোরেসকে নিয়ে আক্রমণভাগ আরও শক্তিশালী করার সুযোগ পাবে ফরাসি ক্লাবটি।

বার্সেলোনায় সাড়ে চার বছরের সময়ে বেশ কিছু সাফল্য পেয়েছেন তোরেস। ক্লাবটির হয়ে তিনি তিনটি লা লিগা, তিনটি স্প্যানিশ সুপার কাপ ও একটি কোপা দেল রে জিতেছেন। বার্সেলোনার জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ২০৭ ম্যাচ খেলেছেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। এ সময়ে তার গোল ৬৫টি এবং অ্যাসিস্ট ২৩টি।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

ইসলামি শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স

৫০ মিলিয়ন ইউরোর চুক্তিতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে ফেরান তোরেস

আপডেট সময় : ০৮:২০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬