ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবৈধ ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা সপ্তাহ শুরু হলো, কোন সূচক কোথায় আছে জেনে নিন পুঁজিবাজারে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার ভিত্তি হতে পারে মিউচুয়াল ফান্ড আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি আগামী ৪ দিনের মধ্যে আয়কর রিটার্ন দিলে পাওয়া যাবে করছাড়, পাবেন না কারা দেশের বাজারে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা সাশ্রয়ী ও দুর্যোগসহনশীল আবাসনে এডিবির ১০০ মিলিয়ন ডলারের ঋণ হাম উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু সরবরাহ চেইন স্বাভাবিক রেখে বাজার নিয়ন্ত্রণে সরকার: বাণিজ্যমন্ত্রী গ্যাস-বিদ্যুতের ঘাটতিতে চাপে পোশাক শিল্প

৪১ কোটি টাকায় বিক্রি হলো ম্যারাডোনার সেই ‘হ্যান্ড অব গড’ গোলের বল, কিনল কে?

  • আপডেট সময় : ১০:৪৭:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

ফুটবল ইতিহাসের সবচেয়ে বিতর্কিত এবং স্মরণীয় মুহূর্তটির সাক্ষী—ডিয়েগো ম্যারাডোনার সেই বিখ্যাত বলটি অবশেষে নিলামে বিক্রি হয়েছে। ১৯৮৬ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে যে বল দিয়ে ‘হ্যান্ড অব গড’ ও ‘গোল অব দ্য সেঞ্চুরি’ করেছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি, সেই বলটি এবার নিলামে ৩৩ লাখ ৫৫ হাজার ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪১ কোটি টাকা) বিক্রি হয়েছে।

গত শনিবার (২২ আগস্ট) টেক্সাসের নিলাম প্রতিষ্ঠান হেরিটেজ অকশনস বলটি বিক্রি করেছে। মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে সেই ম্যাচে ব্যবহৃত অ্যাডিডাস আজতেকা মডেলের এই বলটির দাম ১ কোটি ডলার পর্যন্ত উঠতে পারে বলে আশা করেছিল আয়োজক প্রতিষ্ঠানটি। যদিও শেষ পর্যন্ত প্রত্যাশার অর্ধেকেরও কম দামে এটি বিক্রি হলো।

১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ২-১ গোলের জয়ে ম্যারাডোনার করা দুটি গোলই অমর হয়ে আছে ফুটবল ইতিহাসে। ৫১ মিনিটে গোলরক্ষক পিটার শিলটনের সঙ্গে লড়াইয়ে উঠে বাঁ হাত দিয়ে বল জালে জড়িয়েছিলেন তিনি, যা পরে ‘হ্যান্ড অব গড’ নামে পরিচিত পায়। এর মোটে চার মিনিট পরই নিজেদের অর্ধ থেকে বল নিয়ে অবিশ্বাস্য এক দৌড়ে ইংল্যান্ডের একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে করেন শতাব্দীর সেরা গোলটি।

দীর্ঘ ৩৬ বছর সেই ম্যাচটির তিউনিসিয়ান রেফারি আলি বিন নাসেরের কাছে সংরক্ষিত ছিল ঐতিহাসিক এই বলটি। ২০২২ সালে তিনি এটি প্রথম নিলামে তোলেন। তখন গ্রাহাম বাড অকশনে বলটি ২৩ লাখ ৭০ হাজার ডলারে বিক্রি হয়েছিল। ২০২৩ সালে আবার নিলামে তোলা হলেও সংরক্ষিত মূল্য না ওঠায় বিক্রি হয়নি। 

এবার হেরিটেজ অকশনসের মাধ্যমে এটি নতুন ঠিকানায় গেল। তবে মজার বিষয় হলো, বলটির দাম রেকর্ড অঙ্কে বিক্রি হলেও, একই ম্যাচে ম্যারাডোনার পরা জার্সিটি ২০২২ সালে সোথবিজে প্রায় ৯৩ লাখ ডলারে বিক্রি হয়েছিল, যা তখন ম্যাচে ব্যবহৃত কোনো ক্রীড়াসামগ্রীর জন্য রেকর্ড ছিল।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

অবৈধ ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

৪১ কোটি টাকায় বিক্রি হলো ম্যারাডোনার সেই ‘হ্যান্ড অব গড’ গোলের বল, কিনল কে?

আপডেট সময় : ১০:৪৭:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬