ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবৈধ ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা সপ্তাহ শুরু হলো, কোন সূচক কোথায় আছে জেনে নিন পুঁজিবাজারে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার ভিত্তি হতে পারে মিউচুয়াল ফান্ড আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি আগামী ৪ দিনের মধ্যে আয়কর রিটার্ন দিলে পাওয়া যাবে করছাড়, পাবেন না কারা দেশের বাজারে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা সাশ্রয়ী ও দুর্যোগসহনশীল আবাসনে এডিবির ১০০ মিলিয়ন ডলারের ঋণ হাম উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু সরবরাহ চেইন স্বাভাবিক রেখে বাজার নিয়ন্ত্রণে সরকার: বাণিজ্যমন্ত্রী গ্যাস-বিদ্যুতের ঘাটতিতে চাপে পোশাক শিল্প

সেমিফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসী জ্যোতি

  • আপডেট সময় : ০৮:২৯:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

উইমেন’স এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ফাইনালে ওঠার লড়াইয়ে এবার তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। সেমিফাইনালে শক্ত প্রতিপক্ষ ভারতের মুখোমুখি হলেও একটি ‘ভালো দিনে’ নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে জয়ের স্বপ্ন দেখছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে দুবাইয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক আরব আমিরাতের বিরুদ্ধে ১০৩ রানের পুঁজি নিয়েই দারুণ জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে ৫৫ রানে ৬ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়েছিল টাইগ্রেসরা। তবে অভিজ্ঞ শারমিন আক্তার (৩৮ রান) এবং নাহিদা আক্তারের (১৬ রান) ৪২ রানের জুটিতে শেষ পর্যন্ত তোলে ১০৩ রান।

১০৪ রানের লক্ষ্যে খেলতে নামা আমিরাতকে মাত্র ৬৯ রানের বেশি করতে দেয়নি বাংলাদেশের বোলাররা। নতুন বলে দুর্দান্ত বোলিং করে ৪ ওভারে ৯ রান দিয়ে ২ উইকেট নেন পেসার মারুফা আক্তার। পরবর্তীতে স্পিন আক্রমণে রাবেয়া খান (৩/১৪), ম্যাচের সেরা নাহিদা আক্তার (২/১৮), সুলতানা খাতুন (১/১০) ও ফাহিমা খাতুন (১/১৬) মিলে প্রতিপক্ষকে চেপে ধরেন।

গত এশিয়া কাপ ও ২০২৩ এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছেই হেরে বিদায় নিতে হয়েছিল বাংলাদেশকে। ২০১৮ এশিয়া কাপ ছাড়া অন্য নানা সময়েই এই অঞ্চলের সেরা শক্তি ভারতের কাছে পর্যদুস্ত হতে হয়েছে বাংলাদেশকে। বড় টুর্নামেন্টে ভারতের বিরুদ্ধে সেভাবে সফল হতে না পারলেও এবার বাংলাদেশ অধিনায়কের চোখ নতুন চমকে।

ভারতকে হারানোর চ্যালেঞ্জ নিয়ে অধিনায়ক নিগার সুলতানা বলেন, “সুনির্দিষ্ট দিনটি খুব গুরুত্বপূর্ণ। তারা (ভারত) খুব ভালো দল ও খুবই শক্তিশালী প্রতিপক্ষ। আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের সেরা পাফরম্যান্স ওই দিনটিতে মেলে ধরার। তা করতে পারলে দিনশেষে ফলাফল মিলবেই। আমরা স্রেফ আমাদের শতভাগ উজাড় করে দিতে চাই এবং মাঠে নিজেদের পারফরম্যান্স প্রদর্শন করতে চাই।”

উল্লেখ্য, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামীকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। অন্য সেমিফাইনালে শুক্রবার পাকিস্তানের মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। এরপর শিরোপা নির্ধারণী ফাইনাল মাঠে গড়াবে রোববার। 

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

অবৈধ ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

সেমিফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসী জ্যোতি

আপডেট সময় : ০৮:২৯:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬