ঢাকা ১২:৪২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবৈধ ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা সপ্তাহ শুরু হলো, কোন সূচক কোথায় আছে জেনে নিন পুঁজিবাজারে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার ভিত্তি হতে পারে মিউচুয়াল ফান্ড আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি আগামী ৪ দিনের মধ্যে আয়কর রিটার্ন দিলে পাওয়া যাবে করছাড়, পাবেন না কারা দেশের বাজারে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা সাশ্রয়ী ও দুর্যোগসহনশীল আবাসনে এডিবির ১০০ মিলিয়ন ডলারের ঋণ হাম উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু সরবরাহ চেইন স্বাভাবিক রেখে বাজার নিয়ন্ত্রণে সরকার: বাণিজ্যমন্ত্রী গ্যাস-বিদ্যুতের ঘাটতিতে চাপে পোশাক শিল্প

সাফের চার ফুটবলারকে বাদ দিয়ে এশিয়ান গেমসের দল ঘোষণা

  • আপডেট সময় : ১১:১৮:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠেয় ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবল দল ঘোষণা করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ঘোষিত ২৩ সদস্যের দলে সুযোগ পেয়েছেন এক নতুন মুখ ও একাধিক প্রত্যাবর্তিত খেলোয়াড়, অন্যদিকে বাদ পড়েছেন আগের সাফ চ্যাম্পিয়নশিপ স্কোয়াডের চার সদস্য।

এশিয়ান গেমসের মূল আসর ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর হলেও নারী ফুটবল ইভেন্ট শুরু হবে ১৪ সেপ্টেম্বর। এই টুর্নামেন্টকে সামনে রেখে বাফুফে ঘোষিত স্কোয়াডে অনভিষিক্ত হিসেবে জায়গা করে নিয়েছেন অর্পিতা বিশ্বাস। গত সাফে দলে থাকলেও ম্যাচ না পাওয়া এই ফুটবলারের জাতীয় দলে অভিষেকের অপেক্ষা এবার ঘুচতে পারে। 

এছাড়া ‎এশিয়ান গেমস দিয়ে জাতীয় দলে ফিরেছেন মিডফিল্ডার মুনকি আক্তার এবং দুই ডিফেন্ডার আইরিন খাতুন ও নবীরণ খাতুন। অন্যদিকে সর্বশেষ সাফের দল থেকে বাদ পড়েছেন সুরমা জান্নাত, হালিমা আক্তার, উমহেলা মারমা এবং সৌরভী আকন্দ।

‎‎এশিয়ান গেমসে বেশ কঠিন গ্রুপেই পড়েছে বাংলাদেশের মেয়েরা। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া ও মিয়ানমার। ১৪ সেপ্টেম্বর উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের গেমস অভিযান। প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ দল আজ রাতে চীনের উদ্দেশে ঢাকা ছাড়বে। ৭ ও ১০ সেপ্টেম্বর গুয়াংঝু এফসির বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সূচি রয়েছে তাদের।

দেশ ছাড়ার আগে আজ বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে দলের প্রস্তুতি ও এশিয়ান গেমসের সম্ভাবনা নিয়ে কথা বলেন কোচ পিটার বাটলার। পদক জয়ের সম্ভাবনা নিয়ে বাস্তবতার কথাই সামনে এনেছেন তিনি, ‘উত্তরটা হয়তো কিছুটা কঠিন শোনাবে, তবে আমাদের বাস্তববাদী হতে হবে। আমরা এখনো পদক জয়ের মতো স্তরে পৌঁছাইনি।’

‎তবে চীনে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন বাংলাদেশ কোচ, ‘চীনে খেলার সুযোগ পাওয়াটা দারুণ বিষয়। ভালো মানের দলের বিপক্ষে খেলার এমন সুযোগ আমাদের আরও বেশি প্রয়োজন।’

এশিয়ান গেমসের বাংলাদেশ নারী ফুটবল দল

‎গোলরক্ষক: রুপনা চাকমা, স্বর্ণা রানী, মিলি আক্তার।
‎ডিফেন্ডার: শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, সুরভী আক্তার, অর্পিতা বিশ্বাস, উন্নতি খাতুন, আইরিন খাতুন, নবীরণ খাতুন।
‎মিডফিল্ডার: মনিকা চাকমা, মৌমিতা খাতুন, মারিয়া মান্দা, আনিকা রানিয়া, মুনকি আক্তার।
‎ফরোয়ার্ড: তহুরা খাতুন, ঋতুপর্ণ চাকমা, শাহেদা আক্তার, মোসাম্মত সাগরিকা, শামসুন্নাহার জুনিয়র ও মোসাম্মত সুলতানা।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

অবৈধ ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

সাফের চার ফুটবলারকে বাদ দিয়ে এশিয়ান গেমসের দল ঘোষণা

আপডেট সময় : ১১:১৮:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬