ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার থেকে এক দিনেই উধাও আড়াই লাখ কোটি ডলার পরিস্থিতির উন্নতি না হলে কারখানা বন্ধ রাখতে চান পোশাকশিল্পের মালিকেরা ৮ হাজার কোটি টাকা মূলধন বাড়াবে ইসলামী ব্যাংক এখন থেকে অংশীদারি ব্যবসা ও সোসাইটির নিবন্ধন হবে ৩০ কার্যদিবসে তিন দিন পর সোনার দাম কমল ভরিতে ২,৭৪১ টাকা লভ্যাংশ করের নতুন সমীকরণ: উদ্যোক্তাদের করভার কমলেও ছোট বিনিয়োগকারীর কী হবে ফের বাড়ল জেট ফুয়েলের দাম সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ৬ সদস্যের কমিটি পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর দ্বিতীয় বৈঠক ৭ নভেম্বর সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা: বিজিএমইএ

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ৬ সদস্যের কমিটি

  • আপডেট সময় : ১০:১৯:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

সরকারি কর্মচারীদের বেতন গ্রেড ও বিভিন্ন ভাতা নির্ধারণ, পরিবর্ধন ও পরিমার্জনের বিষয় পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি গঠন করেছে সরকার। গত ১ নভেম্বর কমিটির বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

অর্থ ও পরিকল্পনামন্ত্রীকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী এবং জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী।

কমিটিকে বেতনস্কেলের বিভিন্ন অসঙ্গতি নিয়ে পাওয়া অভিযোগ পর্যালোচনা করে সেগুলো নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় সুপারিশ দিতে বলা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে বেতন গ্রেড উন্নীতকরণ, অবনমন ও সামঞ্জস্য বিধানের বিষয়েও সুপারিশ করবে কমিটি।

ভবিষ্যতে ঝুঁকিভাতা ও অন্যান্য ভাতা নতুন করে চালু করা, ভাতার হার হ্রাস বা বৃদ্ধি এবং এ-সংক্রান্ত অন্যান্য বিষয় পর্যালোচনা করে সুপারিশ দেওয়ার দায়িত্ব দেয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বা সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের সচিবরা কমিটিকে সহায়তা করবেন। প্রয়োজনে কমিটি নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। 

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার থেকে এক দিনেই উধাও আড়াই লাখ কোটি ডলার

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ৬ সদস্যের কমিটি

আপডেট সময় : ১০:১৯:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬