রিয়াল মাদ্রিদের হয়ে ১০০ গোলের মাইলফলকে সবচেয়ে দ্রুত পৌঁছানোর রেকর্ডটি এখনো ক্রিশ্চিয়ানো রোনালদোর দখলে। তবে সেই রেকর্ডে এবার জোরালোভাবে হানা দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। ১০৫ ম্যাচে ৮৯ গোল করা ফরাসি ফরোয়ার্ডের সামনে এখন রোনালদোকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ। চলতি মৌসুমে ২ নভেম্বরের মধ্যে খেলতে পারেন আরও ১২টি ম্যাচ, এই সময়েই ১১ গোল করতে পারলে নতুন ইতিহাস গড়বেন এমবাপ্পে।
২০১১ সালের ২ নভেম্বর রিয়াল মাদ্রিদের হয়ে ১০০তম গোলের দেখা পেয়েছিলেন রোনালদো। চ্যাম্পিয়নস লিগে লিঁওর বিপক্ষে ম্যাচে সেই মাইলফলক স্পর্শ করেন পর্তুগিজ তারকা। রিয়ালের হয়ে ১০০ গোল করতে তার লেগেছিল ১০৫ ম্যাচ, যা এখনো ক্লাবটির দ্রুততম শত গোলের রেকর্ড।
এবার সেই একই সংখ্যক ম্যাচ খেলে রোনালদোর রেকর্ডের কাছে পৌঁছে গেছেন এমবাপ্পে। ১০৫ ম্যাচে তার গোল এখন ৮৯টি। অর্থাৎ ১০০ গোল পূর্ণ করতে প্রয়োজন আরও ১১টি গোল।
রিয়ালে অভিষেক মৌসুমেই নিজের গোল করার সামর্থ্যের জানান দিয়েছিলেন এমবাপ্পে। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৪ গোল করেছিলেন তিনি। এর মধ্যে লা লিগায় ছিল ৩১ গোল। দুর্দান্ত এই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ইউরোপিয়ান গোল্ডেন বুটও জিতেছিলেন ফরাসি ফরোয়ার্ড।
চলতি লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে হ্যাটট্রিক করে ৮৯ গোলে পৌঁছে যান এমবাপ্পে। ফলে রোনালদোর সঙ্গে তার তুলনাটা আরও জোরালো হয়েছে। কারণ দুজনই রিয়ালের হয়ে ১০৫ ম্যাচ খেলেছেন, যদিও ম্যাচসংখ্যায় রোনালদো পৌঁছেছিলেন ১০০ গোলে আর এমবাপ্পে ৮৯-এ।
এখন এমবাপ্পের সামনে কঠিন এক সমীকরণ। ২ নভেম্বরের আগে তার হাতে রয়েছে ১২টি ম্যাচ। রোনালদোর রেকর্ড ভাঙতে হলে এই ১২ ম্যাচে তাকে করতে হবে অন্তত ১১ গোল। অর্থাৎ সময়ের হিসাবে রোনালদোকে ছাড়িয়ে যেতে হলে প্রতি ম্যাচে প্রায় একটি করে গোল করতে হবে এমবাপ্পেকে।

























