ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার ১০ বছরে ৮৫০ কোটি ডলার বিনিয়োগ করবে ম্যাকডোনাল্ডস, বদলাবে মেনু ও সেবা কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন চীনের কাছে অস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছেন ট্রাম্প: মার্কিন রাষ্ট্রদূত আর্থিক অনিয়মের সন্দেহে রাকুল প্রীতদের প্রতিষ্ঠানে আয়কর দপ্তরের তল্লাশি যাঁর সঞ্চয় সবচেয়ে কম, তাঁর কাছ থেকেই নেবে অতিরিক্ত রাজস্ব দুই দিনের মধ্যে আবার কমল সোনার দাম, ভরিতে ২১৫৮ টাকা বাণিজ্য জোট আরসিইপির সদস্য হতে চায় বাংলাদেশ, লাভ কী? আবার বাড়ল তেলের দাম, ব্যারেলপ্রতি প্রায় ১০৬ ডলার ভরিতে ২১৫৮ টাকা কমল স্বর্ণের দাম

মেসিদের লিগে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান

  • আপডেট সময় : ১১:১৪:০০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ফুটবলার কাভান সুলিভান মেজর লিগ সকারে (এমএলএস) নতুন ইতিহাস গড়েছেন। দ্বিতীয়ার্ধে গোল করে ১৬ বছর বয়সী এই ফরোয়ার্ড টানা চার ম্যাচে গোল বা অ্যাসিস্ট করার কৃতিত্ব অর্জন করেছেন। তার গোলের সুবাদে শনিবার (২৯ আগস্ট) রাতে নিউইয়র্ক রেড বুলসকে ৩-১ গোলে হারিয়েছে ফিলাডেলফিয়া ইউনিয়ন।

ম্যাচের ৫০তম মিনিটে গোল করে সুলিভান ফিলাডেলফিয়াকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন। এটি চলতি মৌসুমে তার তৃতীয় গোল। ৩৪ ম্যাচের পেশাদার ক্যারিয়ারেই এটা তার তৃতীয় গোল এবং টানা দ্বিতীয় ম্যাচে গোল পেলেন তিনি।

এমএলএসের ইতিহাসে ১৬ বছর বয়সী কোনো খেলোয়াড় হিসেবে এই প্রথম টানা চার ম্যাচে গোল বা অ্যাসিস্ট করার নজির গড়েছেন সুলিভান। সব মিলিয়ে লিগের ইতিহাসে ১৮ বছর বা তার কম বয়সী মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে টানা চার ম্যাচে গোলের সঙ্গে সরাসরি অবদান রাখার কীর্তি গড়েছেন তিনি। তথ্য ফক্স স্পোর্টসের। 

ম্যাচের ২১তম মিনিটে মিলান ইলোস্কির গোলে এগিয়ে যায় ফিলাডেলফিয়া। এটি চলতি মৌসুমে তার ক্যারিয়ার-সেরা ১১তম গোল। ইন্ডিয়ানা ভাসিলেভ ও ড্যানলি জ্যাঁ জ্যাকস প্রথম দুই গোলেই অ্যাসিস্ট করেন। এরপর ৬৫তম মিনিটে ১৮ বছর বয়সী মিডফিল্ডার নিল পিয়ের গোল করে ফিলাডেলফিয়ার জয় নিশ্চিত করেন। সাত ম্যাচে এটি তার চতুর্থ গোল। ব্রুনো দামিয়ানি ও ইলোস্কি ওই গোলের পেছনে অ্যাসিস্ট করেন।

৭৪তম মিনিটে এরিক ম্যাক্সিম চুপো-মোটিংয়ের গোলে ব্যবধান কমায় নিউইয়র্ক রেড বুলস। চলতি মৌসুমে এটি তার তৃতীয় গোল। গত মৌসুমে রেড বুলসের হয়ে অভিষেক মৌসুমে ১৭ গোল করেছিলেন তিনি।

ফিলাডেলফিয়ার গোলরক্ষক আন্দ্রে ব্লেক তিনটি সেভ করে দলকে জয় এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আগস্ট মাসে ইউনিয়নের এটি তৃতীয় জয়; মাসে তাদের রেকর্ড এখন ৩ জয়, ২ ড্র ও কোনো হার নেই।

অন্যদিকে নিউইয়র্ক রেড বুলসের গোলরক্ষক ইথান হোরভাথ একটি সেভ করেন। আগস্টের শুরুতে অরল্যান্ডো সিটির বিপক্ষে ৩-২ গোলের জয়ের পর টানা চার ম্যাচে জয়হীন রেড বুলস—এই সময়ে তাদের রেকর্ড ৩ হার ও ১ ড্র।

রেড বুলসের বিপক্ষে ২০টি অ্যাওয়ে ম্যাচে এটি ফিলাডেলফিয়ার ষষ্ঠ জয়। দুই দলের মুখোমুখি লড়াইয়েও এগিয়ে আছে ইউনিয়ন—এখন পর্যন্ত ১৭ জয়ের বিপরীতে তাদের হার ১৫টি এবং ড্র ৯টি।
 
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার

মেসিদের লিগে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান

আপডেট সময় : ১১:১৪:০০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬