ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবৈধ ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা সপ্তাহ শুরু হলো, কোন সূচক কোথায় আছে জেনে নিন পুঁজিবাজারে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার ভিত্তি হতে পারে মিউচুয়াল ফান্ড আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি আগামী ৪ দিনের মধ্যে আয়কর রিটার্ন দিলে পাওয়া যাবে করছাড়, পাবেন না কারা দেশের বাজারে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা সাশ্রয়ী ও দুর্যোগসহনশীল আবাসনে এডিবির ১০০ মিলিয়ন ডলারের ঋণ হাম উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু সরবরাহ চেইন স্বাভাবিক রেখে বাজার নিয়ন্ত্রণে সরকার: বাণিজ্যমন্ত্রী গ্যাস-বিদ্যুতের ঘাটতিতে চাপে পোশাক শিল্প

পাকিস্তান দলে অবিশ্বাস্য পরিবর্তনের নেপথ্যে যে পরিকল্পনা, জানালেন শোয়েব

  • আপডেট সময় : ০৮:১৪:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের মাঝপথে একসঙ্গে সাত ক্রিকেটারকে বদল করেছে পাকিস্তান। এমন নাটকীয় রদবদল নিয়ে যখন সমালোচনা তুঙ্গে, তখন এর পেছনের ‘আসল পরিকল্পনা’ জানালেন সাবেক তারকা পেসার শোয়েব আখতার। তার দাবি, হঠাৎ নয়, ভবিষ্যতের দল গড়তেই বর্তমান দলকে ধীরে ধীরে সরিয়ে তরুণ ক্রিকেটারদের সুযোগ দিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান পাকিস্তান দলের ওপর পিসিবির আর তেমন আস্থা নেই। ভবিষ্যতের কথা মাথায় রেখে নতুন প্রজন্মের ক্রিকেটারদের তৈরি করতে চাইছে বোর্ড।

এ প্রসঙ্গে দেশটির সাবেক এই তারকা বলেন, ‘পিসিবি নিজেরাই এই খেলোয়াড়দের নিয়ে খুব হতাশ। তারা এই পাকিস্তান দলের কাছ থেকে আর কিছু আশা করছে না। তাই পরিকল্পনা হলো, এই দলটাকে সরিয়ে তরুণ ও নতুন খেলোয়াড়দের নিয়ে আসা। যারা শুধু পাকিস্তানের হয়ে খেলতে চায়। তারা এখন ভবিষ্যতের দিকে তাকাচ্ছে এবং সঠিকভাবেই কাজ করছে।’

দলে এই বড় পরিবর্তনের মধ্যেও তিন পেসারকে ধরে রাখার পক্ষে শোয়েব। তার পছন্দ শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ। বিস্ময়করভাবে, তার তালিকায় নেই টেস্ট অধিনায়ক বাবর আজমও।

‘এই পরিবর্তনের সময়ে আমি শুধু শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফের ক্যারিয়ার বাঁচাতে চাই। এই তিনজনের সামনে এখনও অনেক ক্রিকেট পড়ে আছে।’

পাকিস্তান দলের সাম্প্রতিক পরিবর্তন নিয়ে এক পিসিবি কর্মকর্তার সঙ্গেও কথা বলেছিলেন শোয়েব। নতুন করে যাদের দলে নেয়া হয়েছে, তাদের কাছ থেকে বোর্ডের প্রত্যাশা কী, জানতে চেয়েছিলেন তিনি। কর্মকর্তার উত্তর ছিল বেশ সরাসরি, ‘কিছুই না।’

শোয়েবের দাবি, ওই কর্মকর্তা তাকে বলেছেন, ‘কিছুই না। আমরা আগামী প্রজন্মের খেলোয়াড়দের নিয়ে কাজ করছি, যাদের বড় মঞ্চের জন্য প্রস্তুত করা হচ্ছে।’

পাকিস্তান ক্রিকেটের বর্তমান পরিস্থিতি বোঝাতে ওই কর্মকর্তা আরও কঠিন একটি মন্তব্য করেছেন বলেও জানান শোয়েব। তার ভাষ্য অনুযায়ী, পাকিস্তান ক্রিকেট এখন ‘ভেন্টিলেটরে’ আছে। পরিস্থিতি বদলাতে ও নতুন পরিকল্পনার ফল পেতে অন্তত দু-এক বছর সময় লাগতে পারে।

তাই ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টে পাকিস্তানের হারের ঘটনায় খুব একটা অবাক নন শোয়েব। তার মতে, দলের লড়াই করার মানসিকতাই ছিল না। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই টেস্টে হেরে এরই মধ্যে সিরিজ খুইয়েছে পাকিস্তান। তৃতীয় টেস্টের আগে সাতজন নতুন খেলোয়াড় দলে যোগ হওয়ায় পরিষ্কার হয়েছে, শুধু এই সিরিজ নয়, পাকিস্তান ক্রিকেটে সামনে বড় ধরনের পরিবর্তনের প্রস্তুতিও চলছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

অবৈধ ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

পাকিস্তান দলে অবিশ্বাস্য পরিবর্তনের নেপথ্যে যে পরিকল্পনা, জানালেন শোয়েব

আপডেট সময় : ০৮:১৪:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬