ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

১০০ কিলোমিটার দৌড়ে এসে বল করলেন ব্রিটিশ পেসার

  • আপডেট সময় : ০৯:৫৪:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

ক্রিকেটে রানআপ মানেই কয়েক গজ দৌড়ে গতি তুলে বল ছোড়া। কিন্তু ইংল্যান্ডের স্থানীয় ক্রিকেটার স্যাম বোদানো সেই ধারণাকেই যেন নতুন মাত্রা দিয়েছেন। একটি মাত্র বল করার জন্য তিনি দৌড়েছেন প্রায় ১০০ কিলোমিটার। লন্ডনের লর্ডস থেকে শুরু হওয়া সেই দৌড় শেষ হয়েছে সারের ওকিংয়ের ভ্যালি এন্ড ক্রিকেট ক্লাবে গিয়ে। সেখানেই গিয়ে করেছেন ম্যাচের প্রথম বল।

বোদানোর এই অসাধারণ কীর্তি এখন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতির অপেক্ষায়। এরই মধ্যে রেকর্ডের জন্য আবেদন করেছেন তিনি। শুধু রেকর্ড গড়াই অবশ্য তার লক্ষ্য ছিল না; দীর্ঘ এই দৌড়ের সঙ্গে জড়িয়ে ছিল একটি মহৎ উদ্দেশ্যও। দাতব্য সংস্থা দ্য রুথ স্ট্রাউস ফাউন্ডেশনের জন্য তিনি সংগ্রহ করেছেন প্রায় ৬ হাজার পাউন্ড।

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস তার প্রয়াত স্ত্রী রুথের স্মৃতিতে ক্যানসারবিষয়ক এই দাতব্য সংস্থাটি প্রতিষ্ঠা করেন। সেই প্রতিষ্ঠানের জন্য তহবিল সংগ্রহ করতেই ১৪ ঘণ্টার এই দীর্ঘ দৌড়ে নেমেছিলেন বোদানো।

বিশ্বরেকর্ডের নিয়ম মেনেই পুরো পথ পাড়ি দিতে হয়েছে তাকে। দৌড়ের সময় হাতে রাখতে হয়েছে ক্রিকেট বল, পরতে হয়েছে সাদা ক্রিকেট পোশাক। ১০০ কিলোমিটার পথ পেরিয়ে গন্তব্যে পৌঁছানোর পর ঐতিহাসিক সেই ডেলিভারি করার পাশাপাশি তাকে খেলতে হয়েছে পরবর্তী ম্যাচেও।

এর মধ্য দিয়ে বোদানো পেছনে ফেলেছেন টম ডানের রেকর্ড। ২০২৪ সালে ২৪ কিলোমিটার রানআপ নিয়ে বল করে পুরুষদের ক্রিকেটে সবচেয়ে দীর্ঘ বোলিং রানআপের রেকর্ড গড়েছিলেন ডান।

নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে বোদানো বলেন,‘আমি ভীষণ ক্লান্ত, ঘুমেরও দারুণ ঘাটতি হয়েছে। তবে পুরো ব্যাপারটাই ছিল এক মহৎ উদ্দেশ্যের জন্য। সামাজিক যোগাযোগমাধ্যমে আমি প্রায়ই এমন সব চ্যালেঞ্জ নিই, যেগুলোর সঙ্গে আমার প্যাশন বা ভালো লাগার বিষয়গুলোর মিল থাকে। জীবনের বড় একটা সময়জুড়ে আমি ক্রিকেট খেলছি। তাই আল্ট্রা-ম্যারাথনের সঙ্গে ক্রিকেটকে এক সুতোয় গাঁথার এই কাজটা করতে আমি মুখিয়ে ছিলাম।’

তবে ১০০ কিলোমিটারের এই দৌড় এখনই আনুষ্ঠানিক বিশ্বরেকর্ড হয়ে যাচ্ছে না। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের নিয়ম অনুযায়ী, বোদানোর জমা দেয়া প্রমাণ যাচাই-বাছাই শেষে রেকর্ডটি চূড়ান্তভাবে স্বীকৃতি পাবে। অর্থাৎ, প্রয়োজনীয় শর্ত পূরণ করলেও আনুষ্ঠানিক স্বীকৃতির জন্য তাকে অপেক্ষা করতে হচ্ছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ

১০০ কিলোমিটার দৌড়ে এসে বল করলেন ব্রিটিশ পেসার

আপডেট সময় : ০৯:৫৪:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬