ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবৈধ ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা সপ্তাহ শুরু হলো, কোন সূচক কোথায় আছে জেনে নিন পুঁজিবাজারে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার ভিত্তি হতে পারে মিউচুয়াল ফান্ড আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি আগামী ৪ দিনের মধ্যে আয়কর রিটার্ন দিলে পাওয়া যাবে করছাড়, পাবেন না কারা দেশের বাজারে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা সাশ্রয়ী ও দুর্যোগসহনশীল আবাসনে এডিবির ১০০ মিলিয়ন ডলারের ঋণ হাম উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু সরবরাহ চেইন স্বাভাবিক রেখে বাজার নিয়ন্ত্রণে সরকার: বাণিজ্যমন্ত্রী গ্যাস-বিদ্যুতের ঘাটতিতে চাপে পোশাক শিল্প

সাবালেঙ্কার জন্য মঞ্চটি প্রতিশোধ ও ইতিহাস গড়ার

  • আপডেট সময় : ০৯:১৬:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

ইউএস ওপেনে টানা তৃতীয় শিরোপা জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন আরিনা সাবালেঙ্কা। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সেমিফাইনালে জেসিকা পেগুলাকে সরাসরি সেটে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন বেলারুশের এই তারকা। শিরোপার লড়াইয়ে তার প্রতিপক্ষ কাজাখস্তানের এলেনা রিবাকিনা।

আর্থার অ্যাশ স্টেডিয়ামে সাবালেঙ্কা ৭-৫, ৬-২ গেমে হারান তৃতীয় বাছাই পেগুলাকে। এর আগে ২০২৪ ও ২০২৫ সালের ইউএস ওপেন জয়ের পথেও পেগুলাকে হারিয়েছিলেন সাবালেঙ্কা।

এই জয়ের মাধ্যমে ইউএস ওপেনে টানা তিনবার চ্যাম্পিয়ন হওয়ার বিরল কীর্তির আরও কাছে পৌঁছে গেলেন সাবালেঙ্কা। নারী টেনিসে এর আগে শুধু ক্রিস এভার্ট ও সেরেনা উইলিয়ামস টানা তিনবার ইউএস ওপেন জিতেছেন।

পেগুলার বিপক্ষে শুরুতে কিছুটা চাপের মধ্যে ছিলেন সাবালেঙ্কা। বিশেষ করে প্রতিপক্ষের সার্ভিসে খুব বেশি সুবিধা করতে পারছিলেন না তিনি। তবে প্রথম সেটের শেষ দিকে চাপ ধরে রাখেন বেলারুশের তারকা।

ম্যাচ শেষে সাবালেঙ্কা বলেন, ফাইনালে ওঠার জন্য তিনি মরিয়া ছিলেন এবং শিরোপা জেতার লক্ষ্যেই খেলেছেন। তার ভাষায়, জয়ের জন্য যা কিছু করতে হবে, তা করার মানসিক প্রস্তুতি নিয়েই কোর্টে নেমেছিলেন তিনি।

অন্যদিকে পেগুলা সাবালেঙ্কার পারফরম্যান্সের প্রশংসা করে বলেন, প্রতিপক্ষের খেলার মান এতটাই উঁচু ছিল যে তার নিজের পক্ষে খুব বেশি কিছু করার সুযোগ ছিল না।

অন্য সেমিফাইনালে ২০২৩ সালের চ্যাম্পিয়ন কোকো গফকে ৩-৬, ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে ফাইনালে উঠেছেন এলেনা রিবাকিনা। ম্যাচ শেষে রিবাকিনা বলেন, সাবালেঙ্কাকে হারাতে হলে তাকে নিজের পারফরম্যান্স আরও বাড়াতে হবে। বিশেষ করে সার্ভিসে আরও ভালো করতে এবং আক্রমণাত্মক থাকতে হবে বলে মনে করেন তিনি।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সাবালেঙ্কাকে হারিয়েই নিজের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম শিরোপা জিতেছিলেন রিবাকিনা।

তবে শনিবারের ফাইনালে সাবালেঙ্কার সামনে একসঙ্গে দুটি লক্ষ্য; রিবাকিনার কাছে চলতি বছরের অস্ট্রেলিয়ান ওপেনের হারের প্রতিশোধ নেয়া এবং ইউএস ওপেনে টানা তৃতীয় শিরোপা জিতে ইতিহাসের অংশ হওয়া।

পুরুষদের সেমিফাইনাল শুক্রবার
এদিকে পুরুষদের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে শুক্রবার। প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবেন অষ্টম বাছাই বেন শেলটন ও ১১তম বাছাই ফ্রান্সেস তিয়াফো। ফলে ফাইনালে ওঠার লড়াইয়ে দেখা যাবে দুই আমেরিকান খেলোয়াড়ের দ্বৈরথ।

কোয়ার্টার ফাইনালে শেলটন বর্তমান চ্যাম্পিয়ন ও সাতবারের গ্র্যান্ড স্লামজয়ী কার্লোস আলকারাজকে হারিয়েছেন। শেলটন ও তিয়াফোর মধ্যকার বিজয়ী খেলোয়াড় ফাইনালে খেলবেন শীর্ষ বাছাই ও ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন আলেকজান্ডার জভেরেভ অথবা অবাছাই রাশিয়ান খেলোয়াড় কারেন খাচানভের বিপক্ষে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

অবৈধ ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

সাবালেঙ্কার জন্য মঞ্চটি প্রতিশোধ ও ইতিহাস গড়ার

আপডেট সময় : ০৯:১৬:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬