ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার ১০ বছরে ৮৫০ কোটি ডলার বিনিয়োগ করবে ম্যাকডোনাল্ডস, বদলাবে মেনু ও সেবা কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন চীনের কাছে অস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছেন ট্রাম্প: মার্কিন রাষ্ট্রদূত আর্থিক অনিয়মের সন্দেহে রাকুল প্রীতদের প্রতিষ্ঠানে আয়কর দপ্তরের তল্লাশি যাঁর সঞ্চয় সবচেয়ে কম, তাঁর কাছ থেকেই নেবে অতিরিক্ত রাজস্ব দুই দিনের মধ্যে আবার কমল সোনার দাম, ভরিতে ২১৫৮ টাকা বাণিজ্য জোট আরসিইপির সদস্য হতে চায় বাংলাদেশ, লাভ কী? আবার বাড়ল তেলের দাম, ব্যারেলপ্রতি প্রায় ১০৬ ডলার ভরিতে ২১৫৮ টাকা কমল স্বর্ণের দাম

শরিফুলকে নিয়ে বড় সিদ্ধান্ত, দ্বিতীয় টেস্টের পরিকল্পনা জানালেন সিমন্স

  • আপডেট সময় : ১১:০৫:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

ডারউইনে ইতিহাস গড়ার পর বাংলাদেশের সামনে এবার সিরিজ জয়ের হাতছানি। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামার আগে তাই একাদশ নিয়ে চলছে নানা হিসাব। চোট কাটিয়ে দলের সঙ্গে যোগ দেয়া শরিফুল ইসলামকে খেলানো হবে কি না, আর চার পেসার নিয়ে বাংলাদেশ নামবে কিনা, এখন সেটিই মূল আলোচনাই। তবে এ বিষয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে চাননি প্রধান কোচ ফিল সিমন্স।

বৃহস্পতিবার (২০ আগস্ট) মেকাইয়ে সাংবাদিকদের সিমন্স বলেন, শরিফুলকে একাদশে রেখে চার পেসার খেলানোর পরিকল্পনা এখনো চূড়ান্ত হয়নি। তার মতে, এ সিদ্ধান্ত নেয়া হবে ম্যাচের আগের দিন।

ডারউইন টেস্টে মাত্র তিনজন পেসার নিয়ে খেলেছিল বাংলাদেশ। তাদের দুর্দান্ত বোলিংয়ের ওপর ভর করেই অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ে দল। ফলে সেই উইনিং কম্বিনেশন ভেঙে পরিবর্তন আনার ব্যাপারে স্বাভাবিকভাবেই সতর্ক সিমন্স। শরিফুল দলে থাকলেও তাকে খেলানো হবে কি না, সেটি এখনো সম্ভাবনার পর্যায়েই রেখেছেন কোচ।

শরিফুলকে নিয়ে সিমন্স বলেন, তিনি দলে অন্য রকম কিছু যোগ করেন। তবে মাত্রই একটি টেস্ট জেতায় উইনিং কম্বিনেশন ভেঙে একাদশে পরিবর্তনের সম্ভাবনা খুব বেশি নয়। একই সঙ্গে চার পেসার খেলানোর সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

মেকাইয়ের উইকেট নিয়েও সন্তুষ্ট সিমন্স। তার চোখে এটি শক্ত ও ভালো টেস্ট উইকেট। উইকেটে কিছুটা ঘাস থাকলেও ব্যাটারদের জন্য রান করার যথেষ্ট সুযোগ থাকবে বলে মনে করেন তিনি। তবে ম্যাচ পাঁচ দিন পর্যন্ত গড়াবে কি না, সে বিষয়ে আগাম কোনো মন্তব্য করতে চাননি বাংলাদেশের প্রধান কোচ।

ডারউইন থেকে মেকাইয়ে যেতে দলের দীর্ঘ যাত্রা নিয়েও কথা বলেছেন সিমন্স। প্রায় ১৪ ঘণ্টার ভ্রমণের পথে ফ্লাইট বিলম্ব হলেও সেটিকে বড় সমস্যা হিসেবে দেখছেন না তিনি। তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, দল নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পেরেছে।

মেকাইয়ের বাতাসও ম্যাচে প্রভাব ফেলতে পারে। তবে ডারউইনেও একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হওয়ায় সেটি বাংলাদেশের জন্য নতুন কিছু নয় বলে মনে করেন সিমন্স। তানর মতে, দুই দলকেই বাতাসের সঙ্গে মানিয়ে নিতে হবে এবং কন্ডিশন বুঝে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।

আগামী শনিবার মেকাইয়ে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। এবার সামনে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

১০–২০ টাকা করে যাঁরা সঞ্চয় করেন, তাঁদের থেকেও কর নিতে চায় সরকার

শরিফুলকে নিয়ে বড় সিদ্ধান্ত, দ্বিতীয় টেস্টের পরিকল্পনা জানালেন সিমন্স

আপডেট সময় : ১১:০৫:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬