ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মরক্কোর বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দাবিতে যা বলল ফিফা

  • আপডেট সময় : ০৯:০১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

২০৩০ বিশ্বকাপের ফাইনাল আয়োজন নিয়ে মরক্কোর দাবি ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনা। দেশটির ফুটবল ফেডারেশনের প্রধান ফৌজি লেকজা জানিয়েছেন, বেনস্লিমান শহরের কিং দ্বিতীয় হাসান স্টেডিয়ামেই হবে বিশ্বকাপের মহারণ।  তার এই বক্তব্যের পর অবস্থান পরিষ্কার করেছে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা বলেছে, ফাইনালের ভেন্যু নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। গোল ডটকমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

২০৩০ বিশ্বকাপের মূল আয়োজক মরক্কো, স্পেন ও পর্তুগাল। এই আসর হবে আফ্রিকায় আয়োজিত দ্বিতীয় বিশ্বকাপ। এর আগে ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো মহাদেশটিতে বিশ্বকাপ আয়োজন করেছিল।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) একটি রাজনৈতিক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে লেকজা বলেন, বেনস্লিমানেই হবে ২০৩০ বিশ্বকাপের ফাইনাল। তার দাবি, ক্যাসাব্লাঙ্কার কাছের এই শহরে নির্মাণাধীন কিং দ্বিতীয় হাসান স্টেডিয়াম পাবে ফুটবলের সবচেয়ে বড় ম্যাচটি আয়োজনের সুযোগ। তিনি আরও আশা প্রকাশ করেন, মরক্কোর জাতীয় দলও সেখানে বিশ্বকাপের ম্যাচ খেলবে।

কিং দ্বিতীয় হাসান স্টেডিয়ামটি নির্মাণ শেষ হলে ধারণক্ষমতা হবে প্রায় ১ লাখ ১৫ হাজার। সে ক্ষেত্রে এটি বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়ামগুলোর একটি হিসেবে জায়গা করে নেবে। প্রায় ১০০ কোটি ডলার ব্যয়ে নির্মাণাধীন স্টেডিয়ামটি বিশ্বকাপকে সামনে রেখেই তৈরি করা হচ্ছে।

লেকজার ঘোষণার পর অবশ্য দ্রুতই নিজেদের অবস্থান জানায় ফিফা। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ‘উপযুক্ত সময়ে’ নির্ধারণ করা হবে। অর্থাৎ মরক্কোর বেনস্লিমান কিংবা অন্য কোনো স্টেডিয়াম, কোনোটিকেই এখনো আনুষ্ঠানিকভাবে ফাইনালের আয়োজক হিসেবে বেছে নেয়নি ফিফা।

ফাইনালের আয়োজক হওয়া নিয়ে মরক্কো ও স্পেনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাও রয়েছে। স্পেনের ফুটবল কর্তৃপক্ষও ফাইনাল নিজেদের দেশে আয়োজনের পক্ষে অবস্থান জানিয়েছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

৫ বছরে ক্যাশলেস অর্থনীতির দিকে এগিয়ে যাবে বাংলাদেশ

মরক্কোর বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দাবিতে যা বলল ফিফা

আপডেট সময় : ০৯:০১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬