ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ভারতের জয় কেড়ে নিলেন সোনাল দিনুশা

  • আপডেট সময় : ১২:৩৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি শেষ পর্যন্ত অমীমাংসিত ড্রয়ে শেষ হয়েছে। কলম্বোতে অনুষ্ঠিত এই ম্যাচে ফলো-অনের মুখে পড়লেও অলরাউন্ডার সোনেল দিনুশার অনবদ্য ব্যাটিং নৈপুণ্যে ম্যাচটি ড্র করতে সক্ষম হয় স্বাগতিক শ্রীলঙ্কা। তবে ২ ম্যাচের টেস্ট সিরিজটি ১-০ ব্যবধানে জিতে নিয়েছে সফরকারী ভারত।

সিংহলীজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৫০৩ রানে ইনিংস ঘোষণা করে ভারত। এরপর ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ২৯০ রানেই গুটিয়ে গিয়েছিল শ্রীলঙ্কা। ২১৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে চতুর্থ দিন পর্যন্ত ৬ উইকেট হারিয়ে মাত্র ২৬ রানের লিড নিতে পেরেছিল তারা।

তবে সোনাল দিনুশা যেন শেষ দিনের জন্য সব রোমাঞ্চ তুলে রেখেছিলেন। লো-অর্ডার ব্যাটারদের নিয়েই গড়তে থাকেন প্রতিরোধ। সপ্তম উইকেটে কেশারা নুয়ান্থার সঙ্গে ১১২ রানের জুটি গড়েন তিনি। এটাই মূলত ড্রয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান রেখেছে। ফিফটি পূরণ করতে না পারলেও ১৫০ বলে গুরুত্বপূর্ণ ৪৬ রানের একটি ইনিংস খেলেন নুয়ান্থা।

এরপর প্রবাথ জয়সুরিয়া (২) দ্রুত ফিরলেও সোনাল দিনুশাকে সঙ্গ দেন লাহিরু কুমারা। এই জুটিতে আসে ৪৭ রান। মাত্র ১২ রান করলেও ৯০টি বল মোকাবিলা করেছেন কুমারা। নবম উইকেটের পতন ঘটলেও থামেননি দিনুশা। শেষ উইকেট জুটিতে আসিথা ফার্নান্দোকে নিয়েও লড়ে যান তিনি। শেষ পর্যন্ত দুদলই ড্র মেনে নিয়ে মাঠ ছাড়ে।

শেষ পর্যন্ত অপরাজিত থাকা সোনাল দিনুশ সেঞ্চুরি পূরণের পর করেন ১৩৩ রান। ২৬৪ বলে খেলা তার এই অপ্রতিরোধ্য ইনিংসটি আটটি চার ও দুটি ছয়ে সাজানো। এর আগে প্রথম ইনিংসেও তিনি ১০৩ রানের ঝকঝকে ইনিংস খেলেন। ব্যাটিংয়ে চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ নির্বাচিত হয়েছেন। 

অন্যদিকে, পুরো সিরিজে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ‘প্লেয়ার অব দ্য সিরিজ’ খেতাব জয় করেছেন ভারতের দেবদূত পাডিক্কাল। ভারতের একমাত্র ইনিংসে ১১৭ রান করেন এই টপ অর্ডার ব্যাটার। এর আগে গল টেস্টের দুই ইনিংসে ১৬৭ ও ৪৪ রান করেছিলেন তিনি। 

এবি

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

আইওএস ২৭ নামানোর পর বিপাকে আইফোন ব্যবহারকারীরা

ভারতের জয় কেড়ে নিলেন সোনাল দিনুশা

আপডেট সময় : ১২:৩৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬