ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরমের নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ বাংলাদেশসহ বিভিন্ন দেশে জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ: জাতিসংঘ বিশ্বের শীর্ষ ১০ ধনীর সম্পদ এক মাসে কমল ২৭ হাজার কোটি ডলার বেসরকারি সংস্থা পপিতে ৪৮০ জনের চাকরির সুযোগ, সর্বোচ্চ বেতন ৭৩ হাজার যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার থেকে এক দিনেই উধাও আড়াই লাখ কোটি ডলার পরিস্থিতির উন্নতি না হলে কারখানা বন্ধ রাখতে চান পোশাকশিল্পের মালিকেরা ৮ হাজার কোটি টাকা মূলধন বাড়াবে ইসলামী ব্যাংক এখন থেকে অংশীদারি ব্যবসা ও সোসাইটির নিবন্ধন হবে ৩০ কার্যদিবসে তিন দিন পর সোনার দাম কমল ভরিতে ২,৭৪১ টাকা লভ্যাংশ করের নতুন সমীকরণ: উদ্যোক্তাদের করভার কমলেও ছোট বিনিয়োগকারীর কী হবে

উৎপাদন বাড়াতে ভোলা, চট্টগ্রাম ও পলাশে নতুন ৩ সার কারখানা

  • আপডেট সময় : ১০:১১:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

দেশে সার উৎপাদন সক্ষমতা বাড়াতে তিনটি নতুন কারখানা স্থাপনের পরিকল্পনা নিয়েছে সরকার। প্রস্তাবিত কারখানাগুলোর মধ্যে ভোলায় দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া, চট্টগ্রামে বছরে ৪ লাখ মেট্রিক টন টিএসপি এবং নরসিংদীর পলাশে বছরে ২৪ হাজার মেট্রিক টন ইউরিয়া ফরমালডিহাইড-৮৫ (ইউএফ-৮৫) উৎপাদনের লক্ষ্য রয়েছে।

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশে সারের উৎপাদন বাড়ার পাশাপাশি আমদানিনির্ভরতা কমবে বলে আশা করছে সংস্থাটি। একই সঙ্গে কৃষি খাতে সারের সরবরাহ নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট শিল্পে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির সম্ভাবনা রয়েছে। আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে সার উৎপাদন ২৭ লাখ মেট্রিক টনে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে বিসিআইসি।

শিল্প মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দেশে সারের চাহিদার বড় অংশই এখন আমদানির মাধ্যমে পূরণ করতে হয়। উৎপাদন সক্ষমতার ঘাটতি ও বিদ্যমান কারখানাগুলোর সীমাবদ্ধতা বিবেচনায় নতুন কারখানা স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি চালু কারখানাগুলোর আধুনিকায়ন ও উৎপাদন সক্ষমতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিসিআইসির অধীনে বর্তমানে সাতটি সার কারখানা রয়েছে। এর মধ্যে পাঁচটি ইউরিয়া এবং দুটি নন-ইউরিয়া সার কারখানা। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশে ইউরিয়া সারের চাহিদা ছিল ২৬ লাখ মেট্রিক টন। বিপরীতে বিসিআইসির কারখানাগুলোতে উৎপাদিত হয়েছে ১১ লাখ ৭৩২ দশমিক ৫০ মেট্রিক টন। অর্থাৎ দেশের মোট চাহিদার ৪২ দশমিক ৩৪ শতাংশ পূরণ হয়েছে দেশীয় উৎপাদনের মাধ্যমে।

একই অর্থবছরে টিএসপি সারের চাহিদা ছিল ৭ লাখ ৫০ হাজার মেট্রিক টন। এর বিপরীতে উৎপাদন হয়েছে ৬৮ হাজার ২৫৯ মেট্রিক টন, যা মোট চাহিদার ৯ দশমিক ১০ শতাংশ। অন্যদিকে ডিএপি সারের চাহিদা ছিল ১৪ লাখ ৮৫ হাজার মেট্রিক টন। উৎপাদন হয়েছে মাত্র ৮২ হাজার ১৪২ মেট্রিক টন, যা চাহিদার ৫ দশমিক ৫৩ শতাংশ। এ পরিসংখ্যান থেকেই নন-ইউরিয়া সারের ক্ষেত্রে আমদানিনির্ভরতার চিত্র স্পষ্ট হয়ে ওঠে।

বিসিআইসির কর্মকর্তারা জানান, সরকার প্রতি মেট্রিক টন ইউরিয়া সারে ২৩ হাজার টাকা, টিএসপি সারে ৪৯ হাজার ১৭০ টাকা এবং ডিএপি সারে ৯৮ হাজার ৮৪০ টাকা ভর্তুকি দিচ্ছে। ফলে দেশীয় উৎপাদন বাড়ানোর মাধ্যমে আমদানির চাপ ও ভর্তুকির বোঝা কমানোর সুযোগ রয়েছে।

ভোলায় দৈনিক ১ হাজার ৭০০ টন ইউরিয়া উৎপাদনের লক্ষ্য

নতুন তিনটি প্রকল্পের মধ্যে অন্যতম ভোলায় ইউরিয়া সার কারখানা স্থাপন। প্রস্তাবিত কারখানাটিতে প্রতিদিন ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদনের পরিকল্পনা রয়েছে। এটি বাস্তবায়িত হলে দেশের ইউরিয়া সার উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। তবে কারখানাটি চালু রাখতে দৈনিক ৪৫ থেকে ৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন হবে বলে জানিয়েছে বিসিআইসি। তাই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে নিরবচ্ছিন্ন ও পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করাকে গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে দেখছে সংস্থাটি।

বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা বলেন, দেশের ইউরিয়া সারের চাহিদা পূরণে অভ্যন্তরীণ উৎপাদন সক্ষমতা বাড়ানো জরুরি। ভোলায় প্রস্তাবিত কারখানাটি নির্মিত হলে এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে প্রকল্প বাস্তবায়নে পর্যাপ্ত গ্যাস সরবরাহের পাশাপাশি কারিগরি প্রস্তুতি, অর্থায়ন ও প্রয়োজনীয় অনুমোদন নিশ্চিত করতে হবে।

চট্টগ্রামে বছরে ৪ লাখ টন টিএসপি উৎপাদনের পরিকল্পনা 

ফসফেটজাত সারের দেশীয় উৎপাদন বাড়াতে চট্টগ্রামের উত্তর পতেঙ্গায় নতুন টিএসপি কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। টিএসপিসিএল কমপ্লেক্সের অব্যবহৃত জায়গায় প্রস্তাবিত কারখানাটির বার্ষিক উৎপাদন সক্ষমতা ধরা হয়েছে ৪ লাখ মেট্রিক টন।

বর্তমানে বিসিআইসির টিএসপি কমপ্লেক্সে কাঁচামালের সংকট এবং কারখানার বিভিন্ন যান্ত্রিক সমস্যার কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। নতুন কারখানা স্থাপন করা গেলে এ সংকট কাটিয়ে টিএসপি সারের উৎপাদন বাড়ানো সম্ভব হবে বলে মনে করছে সংস্থাটি।

পলাশে নতুন ৩ সার কারখানা

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

ফরমের নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

উৎপাদন বাড়াতে ভোলা, চট্টগ্রাম ও পলাশে নতুন ৩ সার কারখানা

আপডেট সময় : ১০:১১:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬