ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ

  • আপডেট সময় : ১১:১৫:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

গ্যাসের চাপ কম থাকায় জামালপুরের যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের ইউরিয়া সার উৎপাদন বন্ধ রয়েছে।  

রোববার (২৫ অক্টোবর) ভোর ৫টা থেকে কারখানার উৎপাদন বন্ধ করা হয় বলে জানিয়েছেন যমুনা সার কারখানার উৎপাদনের বিভাগের প্রধান ফজলুল হক।

তিনি জানান, নিরবচ্ছিন্নভাবে সার উৎপাদন স্বাভাবিক রাখতে দৈনিক ৪২ থেকে ৪৩ পিএসআই গ্যাসের প্রয়োজন হয়। কিন্তু চাহিদামত গ্যাস সরবরাহ না থাকায় আজ ভোর ৫টা থেকে কারখানায় সার উৎপাদন বন্ধ করা হয়েছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে আবারও উৎপাদন শুরু হবে।

এর আগে, দীর্ঘদিন গ্যাস সংকটের কারণে কারখানা বন্ধ থাকার পর  গত ৬ অক্টোবর  কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু হয়। তবে কারিগরি ত্রুটির কারণে দুইদিনের মাথা ৮ অক্টোবর আবারও উৎপাদন বন্ধ হয়ে যায়।

এরপর গত শুক্রবার কারিগরি ত্রুটি সমধান করে পুনরায় উৎপাদনে ফিরলেও পেট্রোবাংলা ও তিতাস কর্তৃপক্ষ গ্যাস সরবরাহ বন্ধ করে দিলে আবারো উৎপাদন বন্ধ হয়।

পুরোপুরি উৎপাদনে যেতে না পারলেও গত দুইদিন মোট এক হাজার ৬০০ মেট্রিক টন সার উৎপাদন করা হয়েছে বলে জানান ফজলুল হক।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ

আপডেট সময় : ১১:১৫:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬